শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
একযোগে বিশ্বের ২২ দেশে মুক্তি পেল শাকিবের ‘দরদ’
নিউজ ডেস্ক :: অবশেষে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত ছবিটি আজ (১৫ নভেম্বর) বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেশের ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে হতাশ হবেন না। ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙবে ‘দরদ’, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স-এ ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হলবিস্তারিত…
ধৈর্য ইমানে পূর্ণতা আনে
নিউজ ডেস্ক :: ধৈর্য আদর্শ মানুষের উত্তম চারিত্রিক গুণ। ধৈর্যের আরবি প্রতিশব্দ হলো ‘সবর’। এর আভিধানিক অর্থ বিরত থাকা, সহিষ্ণুতা, দৃঢ়তা, সহ্য করার ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি। ইসলামি শরিয়তের দৃষ্টিতে জীবনের সব ক্ষেত্রে মহান আল্লাহর ওপর আস্থা রেখে দৃঢ়তার সঙ্গে আল্লাহর আদেশসমূহ পালন করা। আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো ধৈর্য ও সহিষ্ণুতা। কারও কারও মতে, ধৈর্য হচ্ছে মানুষের এমন একটি গুণ, যে কারণে সে অসুন্দর ও খারাপ কাজ থেকে বিরত থাকে। এটি মানুষের একটি আত্মিক শক্তি, যা দিয়ে সে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখাতে পারে। ধৈর্যেরবিস্তারিত…
জনবল নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন করুন আজই
নিউজ ডেস্ক :: ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজেবিস্তারিত…
অভিনয়ে নিয়মিত হলেন নাবিলা
নিউজ ডেস্ক :: দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না নাবিলা বিনতে ইসলাম। এর কারণ, মা হয়েছেন তিনি। ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। কিছুদিন আগে থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন। যুক্ত হয়েছেন আরটিভিতে প্রচারচলতি কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘গোলমাল’ টিমের সঙ্গে। এরই মধ্যে নাটকটির শুটিংও শুরু করেছেন তিনি। এছাড়া তিনি ‘মায়ের দাম’ নামে নতুন একটি খণ্ডনাটকেও কাজ করছেন বলে জানিয়েছেন। এটি রচনা ও পরিচালনা করছেন মো. রবিউল সিকদার। অভিনয়ে নিয়মিত হওয়া ও নতুন কাজ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছি। তাই ভালো কিছু কাজের সঙ্গে জড়াতে চাই। সেভাবেই গল্প ও চরিত্র নির্বাচনবিস্তারিত…
২০ বছরের পর এবার ১০ বছরের নিষেধাজ্ঞা লংকান ক্রিকেটারের
নিউজ ডেস্ক :: নারী ক্রিকেটারের সঙ্গে খারাপ আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর দুলিপ সামারাবিরাকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ঘটনার দুই মাস না যেতেই সেই শাস্তি আরও ১০ বছর বাড়ল। এবার অন্য এক অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে সাবেক এই শ্রীলংকান ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে নতুন করে আরও ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সামারাবিরা। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বিবৃতিতে জানিয়েছেন, ৫২ বছর বয়সী এই কোচের আচরণ ‘চরম নিন্দনীয়’ এবং ‘আমাদের সব ধরনের অবস্থানের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা।’এবারের ঘটনা অন্য আরেক নারীবিস্তারিত…
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যাকে মনোনয়ন দিলেন ট্রাম্প
নিউজ ডেস্ক :: রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণায়, কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্প বলেন, রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী হিসেবে ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনেক দিন ধরে, আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়েছে, যারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল। যদিও মার্কিন স্বাস্থ্যবিস্তারিত…
যুক্তরাষ্ট্রের এমসিসির মূল্যায়নে বাংলাদেশ রাজনৈতিক অধিকারসহ রেড জোনে ১৭ সূচক
নিউজ ডেস্ক :: এবারও যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের অনুদান পাচ্ছে না বাংলাদেশ। কারণ এ ফান্ড পাওয়ার জন্য যেসব স্কোর গ্রিন জোনে থাকা প্রয়োজন তার অধিকাংশ এখনো রেড জোনে। রেড জোনে থাকা গতবারের ১৭টি সূচক থেকে বাংলাদেশ এ বছরও উন্নতি করতে পারেনি। ৭ নভেম্বর এ সংক্রান্ত ‘বাংলাদেশ স্কোর কার্ড-২০২৪’ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। অথচ ভারতসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে এ স্কোরে এগিয়ে রয়েছে। ২০টি স্কোরের মধ্যে নেপালের অবস্থান ১৮টি গ্রিন জোনে। এছাড়া রেড জোনে রয়েছে ভুটানে ৪টি, ভারতে ৮টি, শ্রীলংকায় ৯টি, পাকিস্তানেবিস্তারিত…
বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন দেশ নেই: আইন উপদেষ্টা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন কর্তৃক জঙ্গিদের বোমা হামলায় নিহত শহিদ দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ঢাকার মহানগর দায়রাবিস্তারিত…
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশো’র এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ‘৩১-দফা’ নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত…
উদ্বোধন হল বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল : কমবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য
বেনাপোল প্রতিনিধি : : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমস এর কমিশনার কামরুজ্জামান, শার্শাবিস্তারিত…


