বুধবার, নভেম্বর ৬, ২০২৪
১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার
নিউজ ডেস্ক :: ১২০ মিলিয়ন ডলারে খাবার পানি শোধনকারী পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার। গ্লোবাল ওয়াটার টেকনোলজি কোম্পানি এও স্মিথ কর্পোরেশন পিওরেইট অধিগ্রহণ করে। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে এও স্মিথ কর্পোরেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কেভিন জে হুইলার বলেন, “পিওরইট বাজারে আমাদের প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর পরিপূরক। এটি দক্ষিণ এশিয়ায় আমাদের উপস্থিতি বাড়াতে সহায়তা করবে।”পিওরইট প্রথম ২০০৪ সালে ভারতের চেন্নাইতে চালু করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং এর বাইরে সহজলভ্য এবং নিরাপদ পানি সরবরাহ করার উদ্দেশ্যে এটি চালু করা হয়। বাংলাদেশে ইউনিলিভার ২০১০ সালে পিওরইটবিস্তারিত…
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে। তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।বিস্তারিত…
ভূমি মন্ত্রণালয় নেবে ২৩৮ জন, আজই আবেদন করুন
নিউজ ডেস্ক :: ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ১ পদে মোট ২৩৮ জনকে নিয়োগ দেবে। এ বিজ্ঞপ্তির সংশোধনীও প্রকাশ করা হয়েছিল। ১৪তম গ্রেডে সার্ভেয়ার পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। পদের নাম: সার্ভেয়ার পদসংখ্যা: ২৩৮ আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) আবেদনের বয়সসীমা ১ মে ২০২৪ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধারবিস্তারিত…
মদ ছুঁয়ে দেখেননি কার্তিক, কিসের নেশা জানালেন অভিনেতা
নিউজ ডেস্ক :: কখনো মায়ের অবাধ্য হন না বলিউডে এ প্রজন্মের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। অর্থ, যশ, খ্যাতি— সবই পেয়েছেন তিনি। এখনো মাকে ভয় পান। মেনে চলেন মায়ের কথা। সে কারণে মায়ের নিষেধ, তাই কখনো মদ ছুঁয়ে দেখেননি তিনি। তবে নেশা একটা রয়েছে তার, আর সেটি কী জানালেন এ অভিনেতা। এদিকে বক্স অফিসে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে তার সাম্প্রতিক ছবি ‘ভুলভুলাইয়া ৩’। দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত এ ছবি ইতোমধ্যে ১০০ কোটি রুপি ছুঁয়ে ফেলেছে। এত সাফল্য, তবু মাথা ঘুরে যায়নি তার, মদ ছুঁয়ে দেখেননি কখনো। মায়ের নিষেধ ছিল তাই। মদবিস্তারিত…
বার্সার পর এবার এসি মিলানের বিপক্ষে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
নিউজ ডেস্ক :: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাতে ঘরের মাঠ সান্তিায়াগো বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। একই মাঠে গত ২৭ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। এরপর ব্যালন ডি’অরও হাত ছাড়া হয় তাদের। মঙ্গলবার রাতের ম্যাচে ঘুরে দাঁড়ানোতো দূরের কথা উল্টো মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে টানা দুইবার রিয়ালের হার, অবিশ্বাস্যই বটে! এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের এটি তৃতীয় হার। অথচ গত মৌসুমে সব মিলিয়ে মাত্র দুই ম্যাচ হেরেছিল ক্লাবটি। এদিন ম্যাচের শুরুতেই পরপর দুটি সুযোগও তৈরি করে রিয়াল। যদিও অল্পের জন্যবিস্তারিত…
আরেক সুইং স্টেট জর্জিয়ায় জয় পেলেন ট্রাম্প
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প। ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট। মূলত শহর ও শহরতলির কাউন্টিগুলোতে জো বাইডেনের মোট ভোটের সঙ্গে পাল্লা দিয়েই ভোট পেয়েছেন কমালা হ্যারিস। তবে এখনও পর্যন্ত তা ট্রাম্পের সঙ্গেবিস্তারিত…
টেকসই অর্থনীতির জন্য মেধাস্বত্ব আইনের প্রয়োগ অপরিহার্য
নিউজ ডেস্ক :: মেধাস্বত্ব আইনের (আইপিআর) বিষয়ে ব্যাপক সচেতনতার ঘাটতি রয়েছে। দেশের ৫০ শতাংশ ব্যবসায়ীরই এ বিষয়ে ধারণা নেই। তবে টেকসই অর্থনীতির জন্য এই আইনের কার্যকর প্রয়োগ অপরিহার্য। আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (অ্যামচ্যাম) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আইপিআর ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ : চ্যালেঞ্জ এবং উত্তরণের পথ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। অ্যামচ্যামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) হোসেন আহমেদ। আইপির পলিসি অ্যাডভাইজার ও সিনিয়র কমার্শিয়াল স্পেশালিস্ট শিল্পী ঝা এর সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন, বাংলাদেশবিস্তারিত…
ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বুধবার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত ওই চিঠিতে ব্যাংকের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ অন্যান্যরা ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে। ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একইবিস্তারিত…
আমি এবার সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করছি: সব্যসাচী
নিউজ ডেস্ক :: অভিনয় ছেড়ে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এবার শারীরিক অসুস্থতায় নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় এ অভিনেতা। এখন কি সত্যিই অবসর নিতে চাইছেন? আনন্দবাজারের এমন প্রশ্নের জবাবে সব্যসাচী চক্রবর্তী বলেন, হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই।ফেলুদার বাইরে অন্যান্য চরিত্রের প্রস্তাব আসে কি না, প্রশ্নে অভিনেতা বলেন, আমাকে বলা হয়, আপনি না থাকলেবিস্তারিত…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: ফলাফলের অপেক্ষায় পুরো বিশ্ব
দীর্ঘ অপেক্ষার পালা শেষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক মহারণ। এদিন দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। দেশটির ছয়টি টাইম জোনের কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয়েছে ভোটগ্রহণ আর শেষও হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে। প্রেসিডেন্ট নির্বাচিত করার পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব এবং উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের ৩৪টিতেও ভোটগ্রহণ হয়। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় আজ বুধবারের মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল জানা যাবে। তবে ঝামেলা হলে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন লাগতে পারে। আর তখনইবিস্তারিত…


