বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪

 

ব্যাংকিং সেবা উন্নত করতে ইউসিবি ও ডি মানির অংশীদারত্ব চুক্তি

 ‍নিউজ ডেস্ক :: গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা উন্নত করার লক্ষ্যে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ডি মানির সঙ্গে একটি আনুষ্ঠানিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্ব চুক্তিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সেবার মধ্যে রয়েছে, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ইউসিবি থেকে ডি মানিতে টাকা যোগ করার সুযোগ এবং ডি মানি থেকে ইউসিবিতে সহজে অর্থ স্থানান্তর। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তফিজুর রহমান; ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিংবিস্তারিত…


বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ  

নিউজ ডেস্ক :: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৩৪০ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৭ অক্টোবর’২৪) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।খবর প্রেস বিজ্ঞপ্তির।বিস্তারিত…


আদালতে মামলা দায়ের, আসামীদের বিরুদ্ধে সমনজারী

ভোমরা কাস্টমস’র বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীকে আটক রেখে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মোঃ বাবলুসহ চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভারত থেকে ফিরে আসা দুই পাসপোর্ট যাত্রীকে তিন ঘন্টা আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পৌর শহরের বদ্দিপুর এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ আব্দুস সবুর এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে তার নিটক আত্মীয় মোছাঃ ছাকিলা খাতুনকে নিয়ে বৈধ পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন শেষে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে গেলে সেখানেবিস্তারিত…


ভারতে পালিয়ে যাওয়ার সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা বেনাপোলে আটক

বেনাপোল প্রতিনিধি :  যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে আটক করা হয়। আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে। আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট থানায় মামলা হয়। মামলা নম্বর-৩৪৩, তারিখ ২৯-০৮-২০২৪। মামলার ধারা যথাক্রমে ১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৬/৩০২/১১৪/৩৪। ইমিগ্রেশন পুলিশবিস্তারিত…


বাগেরহাটের শরণখোলার ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শন শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে,জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ২০২৪ রোজ বুধবার বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শনের আওতায় শরণখোলার ঝুঁকিপূর্ন উপকূলীয় এলাকায় সরজমিনে মানুষের দুঃখ দুর্দশা দেখে পরবর্তীতে শরণখোলাতেবিস্তারিত…


১৫২ বছরের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মেসি

নিজের দেশে ফিরে এসেছেন ৩৩৩ দিন পর। লিওনেল মেসির জন্য এই ফেরা ছিল বিশেষ কিছু। সেটাকে স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক করে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ– সবটাই ছিল ‘মেসিম্যানিয়া’। নিজে করেছেন ৩ গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২টি। ম্যাচশেষে রেটিং ১০এ ১০।  নিজের দেশে ফিরে এসেছেন ৩৩৩ দিন পর। লিওনেল মেসির জন্য এই ফেরা ছিল বিশেষ কিছু। সেটাকে স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক করে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ– সবটাই ছিল ‘মেসিম্যানিয়া’। নিজে করেছেন ৩ গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২টি। ম্যাচশেষে রেটিং ১০এ ১০। বিস্তারিত…


শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এই ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে চলা হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে বিচারকাজ শুরু হয়েছে। এই অপরাধগুলো বিস্তৃত মাত্রায়, সারা বাংলাদেশ জুড়ে সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুলবিস্তারিত…


সাকিব আল হাসান স্বপ্নপূরণের পথে

সাকিব আল হাসানের ইচ্ছাপূরণ হতে যাচ্ছে। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে তার সেই ইচ্ছাপূরণের আকাশে জমেছিল সংশয়ের মেঘ। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মোহাম্মদপুরের আদাবরে গার্মেন্টকর্মী মো. রুবেলের নিহত হওয়ার ঘটনায় যাদের নামে মামলা হয়, তাদের মধ্যে অন্যতম সাকিব। সবশেষ ভারত সফরে কানপুর টেস্টের আগে তিনি জানিয়েছিলেন, মিরপুরে লাল বলের ক্রিকেটে শেষ টেস্ট খেলতে চান। কিন্তু মামলা হওয়ায় তার দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। বিদায়ের ঘোষণা দেওয়ার সময় সাকিব আকুতি জানিয়েছিলেন, নিরাপদে দেশে ফেরা ও পরে নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা চানবিস্তারিত…


বি এ পি’র শক্তির উৎস হলেন তারেক রহমান : এস এম জেলানী

নিউজ ডেস্ক :: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, তারেক রহমান শক্তির উৎস। এতদিন তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচার হতো না। কিন্তু এখন মানুষ শুনছেন তার বক্তব্য, তার বক্তব্যে কোনো বাগাড়ম্বর নেই। এ জাতির ভবিষ্যৎ নেতা তারেক রহমান। খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের জন্য অপরিহার্য। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এস এম জিলানী আরও বলেন, বিএনপির প্রতিটিবিস্তারিত…


ঢাকার সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়েকৃত তিন পৃথক হত্যা মামলার আসামি আতিকুল ইসলাম। ৫ আগস্ট পরবর্তীতে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তার নাম রয়েছে।