রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
এবার সালমান খানের সাহায্যকারীদের হুমকি দিল বিষ্ণোই গ্যাং
নিউজ ডেস্ক :: ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী এনসিপি নেতা বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার বলিউড তারকা সালমান খানের সাহায্যকারীদের হুমকি দিল গোষ্ঠীটি। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ফেসবুকে ওই গ্যাংয়ের এক সদস্যের পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে সালমান খানের উদ্দেশেও হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেনে নেওয়া হয়েছে, সিদ্দিকি খুনে তারা জড়িত। বিষ্ণোই গ্যাংয়ের ওই সদস্যের পোস্ট ভাইরাল হওয়ার পর সালমানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, সালমান খান,আমরা এই লড়াই চাইনি। কিন্তু আপনার জন্য আমাদের ভাই প্রাণ হারিয়েছে। বাবা সিদ্দিকি এক সময়বিস্তারিত…
জাতীয় দল থেকে বাদ পড়লেন বাবর আজম
নিউজ ডেস্ক:: পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়লেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। নতুন নির্বাচক প্যানেলই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। বাজে পারফরম্যান্সের জন্য স্কোয়াডে জায়গা হারিয়েছেন নাসিম শাহ ও শাহিন আফ্রিদিও। মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ শতাধিক রান করেও বিস্ময়করভাবে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান। মুলতানে প্রথম টেস্ট হেরে যাওয়ার পর অনেকেই শান মাসুদের নেতৃত্ব আর বাবরের ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন। বিশেষ করে সাবেক ব্যাটসম্যান বাসিত আলী বাবরকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তুবিস্তারিত…
কলারোয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
এম এ আজিজ :: বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে রবিবার শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় (দোলনায়) চড়ে মর্ত্যালোকে আসেন,অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। রবিবার রাত থেকে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। কিছু কিছু প্রতিমা রবিবার শুরুতে গভীর রাতে এবং কিছু প্রতিমা সন্ধ্যার পরে বিসর্জন দেয়া হয়। সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার ৩৯টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ দূর্গোৎসব। পূজামণ্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনবিস্তারিত…
সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ২ বাংলাদেশী নাগরিক আটক
মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরা সদরের বৈকারী কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ২জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৩৩ বিজিবি’র সদস্যরা। শুক্রবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এ সংবাদ প্রাপ্তির পর কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় উক্ত স্থানে উক্ত ব্যক্তিরা আগমনবিস্তারিত…
বুধহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শহিদুল ইসলাম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম।শুক্রবার বিকাল থেকে রাত্র ১০টা পর্যন্ত তিনি সফর সঙ্গীদের নিয়ে মন্ডপে গমন করেন। বুধহাটা ইউনিয়নের পাইথালী তমালতলা, কুন্দুড়িয়া, মহেশ্বরকাটি, বুধহাটা কাছারীপাড়া, সুবর্ণ বণিক পাড়া ও কুল্যা আশ্রমমাঠ দুর্গা মন্দির পরিদর্শন করেন জামাত নেতা। পরিদর্শন কালে মন্দির কমিটি ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আপনাদের পুজায় আনন্দ বেশী হবে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারছে। কোন সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠীবিস্তারিত…
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। সম্মেলনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর সবুর, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সহকারী সেক্রেটারী এড. শহীদুলবিস্তারিত…
আশাশুনিতে ভিটেবাড়ীর গাছ কাটতে বাধা দেওয়ায় মারপিটে আহত-২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ভিটে বাড়িতে অনাধিকার প্রবেশ করে নারকেল কাটতে গেলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গুরুতর আহত সাখিলা খাতুনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সাখিলা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। উপজেলার মহাজনপুর গ্রামের শাহাজান ঢালীর স্ত্রী সাকিলা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহারসূত্রে জানাগেছে, প্রতিপক্ষ নিজাম উদ্দীন ঢালীর ছেলে আলীমুদ্দিন, শাহাজদ্দীন, মৃত আয়নদ্দীন ঢালীর ছেলে নিজামুদ্দীন, তার স্ত্রী জোহরা খাতুন ও মৃত মান্নান ঢালীর ছেলে শাহিনুরদের পাশাপাশি বসবাস। তারা বাদীদের বসত ভিটার জমিবিস্তারিত…
আশাশুনিতে পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে এক মন্দিরের পুরোহিত পুত্রের দুর্গাপূজা অনুষ্ঠান সম্পর্কে বিতর্কিত স্টাটাস দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে পুলিশ, ডিএসবি ও ডিজিএফআই মাঠে নেমেছেন বলে জানা গেছে। জানাগেছে, আশাশুনি সদর কালি মন্দিরের পুরোহিত পবিত্র চক্রবর্তীর ছেলে সমীরণ চক্রবর্তী সমীরণ সম্প্রতি তার ফেস বুকের টাইম লাইনে বিতর্কিত স্টাটাস দিয়েছেন। যাতে দেশের সমালোচনা করে ঠাকুরের মূর্তি ভাঙ্গা, দেশের বেশীর ভাগ মন্দিরে ৫ লক্ষ টাকা করে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। স্টাটাসটি অনেকে স্কিনসার্ট করে রাখেন। ব্যাপক সমালোচনা শুরু ও প্রতিবাদ শুরু হলে সমীরণবিস্তারিত…


