বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

 

ব্যাংক খাতে ‘সুশাসন’ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক

নিউজ  ডেস্ক :: বাংলাদেশে ডুবতে যাওয়া ব্যাংক খাতে আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে টাস্কফের্স গঠন, কমপক্ষে এক ডজন ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন, দখলদারদের হাত থেকে ব্যাংক উদ্ধার এবং কাগুজে নোট ছেপে ব্যাংকের তারল্য সংকট না কমানোর সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে বলে মনে করছেন তারা।তবে অনেক বাণিজ্যিক ব্যাংকের এখনো তারল্য সংকট আছে। ব্যাংক থেকে টাকা তোলার সিলিং তুলে দেয়া হলেও এখনো কোনো কোনো ব্যাংক বড় অংকের চেকে টাকা দিতে পারছে না বলে অভিযোগ আছে।ডয়চে ভেলের প্রতিবেদন। ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর অর্থ উপদেষ্টা করাবিস্তারিত…


‘রিসেট বাটন’ মন্তব্যের যে ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিউজ  ডেস্ক :: সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ টেপা হয়েছে বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা লক্ষ করা গেছে। একটি মহল তার এ বক্তব্যকে ভিন্ন খাতে নেওয়ার লক্ষ্যে নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করে। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এ ঘটনায় প্রথমে তাকে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়। অবশেষে রিসেট বাটন ইস্যুতে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অবশেষে ‘রিসেট বাটন’ ব্যাখ্যা করলেনবিস্তারিত…


হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছেন: হাসিন

নিউজ  ডেস্ক :: দীর্ঘদিন ধরে ঝুলে আছে তারকা ক্রিকেটার মোহাম্মদ শামি ও মডেল হাসিন জাহানের বিচ্ছেদের মামলা। ক্রিকেটার স্বামীকে নিয়ে ফের সরব হলেন হাসিন জাহান। আদালতে স্বামীর নামে স্ত্রী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে হাসিনের। এমনকি শামির দাদার বিরুদ্ধেও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ আছে তার। হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, অনেক দিন ধরে ঝুলে আছে ক্রিকেটার মোহাম্মদ শামি ও মডেল হাসিন জাহানের বিচ্ছেদের মামলা।আদালতে স্বামীর নামে স্ত্রী নির্যাতনসহ একাধিক মামলা করেছেন হাসিন। সঙ্গে শামির দাদার বিরুদ্ধে ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।কিছু দিন আগে মেয়ের সঙ্গে শপিংয়ের ভিডিও পোস্ট করে আবেগঘনবিস্তারিত…


বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ

নিউজ  ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ৫ আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাশ, কমপক্ষে সিজিপিএ ২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫–এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। অথবা স্নাতক পাশ হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগবিস্তারিত…


যৌথ কর্মসূচি ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

নিউজ  ডেস্ক :: সারা দেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী নিম্নোক্তভাবে জেলা ও মহানগর-ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার (৯ অক্টোবর) এক যৌথ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহবিস্তারিত…


কথা রাখলেন সুদীপ্তা

নিউজ  ডেস্ক :: দেখতে দেখতে দুই মাস হয়ে গেল আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার। এর মধ্যেই কলকাতাবাসী খানিক উৎসবমুখী। রাস্তায় ঢল নেমেছে মানুষের। উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতেও ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশনে সাতজন চিকিৎসক। বোধনের দিনে টনক নড়ে রাজ্য সরকারের। আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকে ডেকে পাঠায় স্বাস্থ্যভবন। এদিকে ত্রিধারা সম্মিলনী পূজামণ্ডপ থেকে আরজি করকাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান দেওয়ায় ৯ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হলো কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কাছে। রাজ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে মন ভালো নেই টালিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর।বিস্তারিত…


ঘুম চোখে চালাচ্ছিল মাইক্রোবাস কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ শিশু নিহতের গাড়িচালক আটক

নিউজ  ডেস্ক :: কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশুর মৃত্যুর ঘটনায় মাইক্রোবাস চালক কাবের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী থানার ঈদগাহ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল সকাল ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯শে সেপ্টেম্বর সকালে মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় সড়ক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে । একটি মাইক্রোবাস ৫ শিশুকে চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামেবিস্তারিত…


শাকিবের মামলা খারিজ

নিউজ  ডেস্ক :: চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। প্রযোজকের আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা শাকিবের মামলাটি সত্য প্রমাণিত হয়নি। এদিকে মামলার পুনঃতদন্ত চেয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান। গত বছরের ২৩শে মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমতবিস্তারিত…


অনুতপ্ত সাকিব বিদায় বেলায় দেশবাসীকে পাশে চাইলেন

নিউজ  ডেস্ক :: কোটাসংষ্কার আন্দোলনে যখন একের পর এক ছাত্র পুলিশের গুলিতে মারা যাচ্ছিলো তখন নীরব ছিলেন সাকিব আল হাসান। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। কিন্তু দেশের অন্যতম সেরা ক্রিকেটারের কাছে কেউ এমন প্রশ্নবিদ্ধ ভূমিকা আশা করেননি! ধীরে ধীরে সেই আন্দোলনে যোগ দিয়েছিলো গণমানুষ। শেষ পর্যন্ত সংঘটিত হয় বিল্পব। সরকারের পতন ঘটে। দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। সংসদ বিলুপ্ত হয় আর এমপি পদও হারান সাকিব। এরপরই তার বিরুদ্ধে আন্দোলনের সময় এক রিক্সাচালক হত্যার মামলা দায়ের হয়। সেই আন্দোলনের সময় সাকিব ছিলেন দেশের বাইরে। সেখানেই তার ছুটির ঘণ্টাবিস্তারিত…


১৫ অঞ্চলে সতর্কতা, বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

 নিউজ ডেস্ক :: দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। বুধবার (৯ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেতবিস্তারিত…