ঘুম চোখে চালাচ্ছিল মাইক্রোবাস কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ শিশু নিহতের গাড়িচালক আটক

নিউজ  ডেস্ক :: কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশুর মৃত্যুর ঘটনায় মাইক্রোবাস চালক কাবের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী থানার ঈদগাহ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল সকাল ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯শে সেপ্টেম্বর সকালে মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় সড়ক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ।

একটি মাইক্রোবাস ৫ শিশুকে চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামে এক শিশু মারা যায়। আহত অবস্থায় বাকি শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুঁথি খাতুন (৯) মারা যায়। মারাত্মক আহত হয় ফাতেমা খাতুন (৯)। এ ঘটনার পর থেকে মাইক্রোবাসচালক পলাতক ছিল। ঘটনার দিন পুলিশ বাদী হয়ে মাইক্রোবাস চালকের বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তারকৃত মাইক্রোবাস চালক কাবের আলী (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আমতৈল গ্রামের সারোয়ার উদ্দিনের ছেলে।কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, পলাতক মাইক্রোবাসচালককে ধরতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। এর আগে মেহেরপুরের গাংনীতে দু’বার অভিযান চালিয়েও তাকে ধরা সম্ভব হয়নি। সে তার বোনের বাড়িতে লুকিয়ে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাবের আলী জানান, তিনি আগের দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাস ফেরত একজন যাত্রীকে নিয়ে আলমডাঙ্গায় ফিরছিলো।

গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৯০-৯৫ কিলোমিটার। দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে সে ক্লান্ত ছিল। যার ফলে ঘুম ঘুম চোখে সে গাড়ি চালাচ্ছিল। তিনি জানান, পাঁচজন শিশু রাস্তার ডানদিকে যাওয়ার সময় হঠাৎ করে দু’জন শিশু বামদিকে এসে রাস্তা পার হতে গেলে চালক গাড়িটি আবারো ডানদিকে টার্ন নেয়। তখন শিশুরা আবার বামদিক থেকে ডানদিকে চলে আসলে চাপা পড়ে। তবে এমনটা হওয়ার কথা না। তিনি সেল্ফ ডিফেন্সের জন্য এমন কথা বলতে পারেন। কারণ শিশুরা রাস্তা পার হলে একসঙ্গেই পার হওয়ার কথা।



« (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন