বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

 

ধুলিহরে জামায়াতের মাসিক বৈঠক অনুষ্ঠিত

আব্দুর করিম, ধুলিহর :: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন জামায়াতের মাসিক ইউনিয়ন বৈঠক বৃহঃবার (১০ অক্টোবর) ইউনিয়ন আমীর মাওঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন, সদর পূর্ব নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম। তিনি বলেন, আগে আমরা নিজের দলের পরিচয় দিতে ভয় পেতাম এখন জলাবদ্ধতা স্বেচ্ছায় শ্রম প্রদানকারীদের (কাবিখা) ইউনিয়ন পরিষদে বিতরণ করার সুযোগ পাচ্ছি। আগের আমরা অন্যের খোজ নেতাম এখন আমাদের খোজ খবর নেয়। সমাজের সার্বিক উন্নয়ন করতে হলে আমাদের সামাজিক কাজ বেশি বেশি করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর পূর্ব আমীরবিস্তারিত…


ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন

নিউজ ডেস্ক :: ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সম্প্রতি জানা গিয়েছিল, রতন অসুস্থ অবস্থায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সেই দাবি উড়িয়ে দেন শিল্পপতি। সমাজমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, নিয়মমাফিক চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই নিয়ে উদ্বেগের কিছু নেই। বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থেবিস্তারিত…


পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮

নিউজ ডেস্ক :: সদর উপজেলায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৪ চারজন শিশু, ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। প্রাইভেট কারটিতে দুটি পরিবারের সদস্যরা ছিল। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে পিরোজপুর হয়ে ঢাকায় ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানসা এলাকায় নুরানী গেটের সামনে রাত ২ টার দিকে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েবিস্তারিত…


ধুলিহরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাউল বিতরণ

রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে জলবদ্ধতা নিরসনে বেতনা নদী খননে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ধুলিহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ধুলিহর ইউনিয়নের বাগডাংগা, দামারপোতা, বড়দল, গোবিন্দপুর, তালতলা, কাজীর বাসা, বালুইগাছা, ধুলিহরের আংশিক, জানানাবাজ এবং কোমরপুরে ভারী বৃষ্টিতে জলবদ্ধতার নিরসনের জন্য অত্র এলাকার দিনমজুররা স্বেচ্ছায় শ্রম দান করে তার জন্য কাজের বিনিময়ে খাদ্য বিতরণ করা হয়। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজান চৌধুরী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারীবিস্তারিত…


কেন কক্সবাজার ভ্রমণে যাবেন?

নিউজ ডেস্ক :: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার শুধু একটি সমুদ্রসৈকত নয়, এটি এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের আধার। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাময় সৈকত হিসেবে কক্সবাজারের পরিচিতি আন্তর্জাতিক পর্যটকদের মধ্যেও ব্যাপক। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে মিশে আছে অসাধারণ সব পর্যটনকেন্দ্র। শুধু সমুদ্রসৈকত নয়, কক্সবাজার তার আশেপাশের অনন্য প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, জলপ্রপাত, বৌদ্ধমন্দির, এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মাধ্যমে পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে তোলে। এখানে একবার গেলে মন ছুঁয়ে যাবে এই সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের শীতল বাতাস। ১. বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত: ১২০ কিলোমিটার দীর্ঘ বালুকাময় সৈকত কক্সবাজারের প্রধান আকর্ষণ হলো এর ১২০বিস্তারিত…


মা হারা আবদুল্লাহকেও কেড়ে নিল পুলিশের গুলি

নিউজ  ডেস্ক :: মাত্র ৯ বছর বয়সে মাকে হারায় শিশু আবদুল্লাহ (১৩)। তিন বোন আর বাবার কাছে তাই একটু বেশিই আদরের ছিল সে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলি কেড়ে নিয়েছে আবদুল্লাহকে। আব্দুল্লাহ আল মুস্তাকিন কুষ্টিয়ার চর থানাপাড়া এলাকার চা দোকানী লোকমান হোসেন (৫৫) ও মৃত হ্যাপি খাতুনের একমাত্র ছেলে। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। চার বছর আগে মা মারা যাওয়ার পর থেকে বোনরাই তার দেখাশোনা করত। আব্দুল্লাহ’র বাবা লোকমান হোসেন (৫৫) বলেন, আমি ৪ আগস্ট অসুস্থ হয়ে বড় বাজার এলাকার তোফাজ্জল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলাম। আব্দুল্লাহবিস্তারিত…


রতন টাটার মৃত্যুতে মুকেশ আম্বানির আবেগঘন বার্তা

নিউজ  ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক ::  রতন টাটার মৃত্যুতে মুকেশ আম্বানির আবেগঘন বার্তা ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি ও টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন ভারতের অন্যতম ধনী শিল্পপতি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রতন টাটার মৃত্যুতে দেওয়া আবেগঘন বার্তায় ব্যবসায়িক কারণে রতন টাটার সঙ্গে তাঁর আলাপের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত আলাপের কথাও তুলে ধরেন মুকেশ আম্বানি। এ সময় রতন টাটাকে নিজের ‘বন্ধু’ হিসেবে সম্বোধনবিস্তারিত…


টাইমসের র‌্যাঙ্কিং প্রকাশ বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় কোনটির চেয়ে এগিয়ে

নিউজ  ডেস্ক :: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তবে তাদের প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে (২০২৫) সেরা ৮০০’র তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। তবে ভারতের ২২টি ও পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ের সেরা ৮শতে স্থান পেয়েছে। এ র‍্যাঙ্কিংয়ে ৮০০ এর পরে দেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে।এগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। অপরদিকে ১০০১ থেকে ১২০০ এর মধ্যেবিস্তারিত…


ঘুমানোর সময় মোবাইল কত দূরে রাখা উচিত?

নিউজ  ডেস্ক :: অনেকেই রাতে ঘুমানোর সময় হাতের কাছে মোবাইল ফোন রাখেন। এ অভ্যাসের কারণে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন। বিশেষজ্ঞরা বলছেন, রাতে মোবাইল ফোন সঙ্গে নিয়ে ঘুমানো কিংবা মাথার আশপাশে রাখা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।  ঘুমানোর সময় মোবাইল ফোন কাছে থাকলে কী হতে পারে? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানার পাশে রাখলে ছেলেদের ব্রেনের সমস্যা দেখা দিতে পারে। পুরুষদের বন্ধ্যত্বকরণের এটি একটি কারণ হতে পারে। গর্ভবতী নারীদের শারীরিক ক্ষতি হতে পারে। ঘুমানোর সময় মোবাইল ফোনটি কত দূরত্বে রাখবেন? বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর সময় মোবাইল ফোন ধারেকাছেবিস্তারিত…


মুখ খুললেন শাকিব খান তৃতীয় বিয়ে নিয়ে

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ব্যক্তিজীবনে দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের গলায় মালা দেন নায়ক। সেই সংসার টিকেছিল ১০ বছর।  এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথচলা। বর্তমানে সিঙ্গেল ‘ফাদার’ বলা যায় শাকিব খানকে। তার জীবনে অপু-বুবলী, দু’জনেই এখন অতীত। যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে।