টাইমসের র্যাঙ্কিং প্রকাশ বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় কোনটির চেয়ে এগিয়ে
নিউজ ডেস্ক :: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তবে তাদের প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে (২০২৫) সেরা ৮০০’র তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। তবে ভারতের ২২টি ও পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ের সেরা ৮শতে স্থান পেয়েছে।
এ র্যাঙ্কিংয়ে ৮০০ এর পরে দেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে।এগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ’টাইমস হায়ার এডুকেশন’। এবারের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
সূত্র: যুগান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবিস্তারিত…


