মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

 

এবারের পূজা ভালোভাবে হবে, কোনো অসুবিধা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :: আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এ জন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’ আজ মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায়বিস্তারিত…


মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আক্টোবর) বেলা ১১.৩০ মিনিটে মাদ্রাসা চত্বর থেকে শুরু হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশটি শেষ হয়। প্রতিবাদ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাঃ আখতারুজ্জামান। প্রতিবাদ মিছিল ও সমাবেশে শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসার দ্বিতীয় মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান এবং সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ও আরবি প্রভাষক রায়হানুল কবির।বিস্তারিত…


পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

রুহুল কুদ্দুস,সাতক্ষীরা :: পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটট রুমিচা খাতুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান আসাদ, রুহুল কুদ্দুস, ইলিয়াস হোসেন ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। এসময় বক্তারা বলেন, আজকের কন্যা শিশুরা হলো আগামী দিনের মা কেউ কেউ বিভিন্নবিস্তারিত…


শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি

নিউজ ডেস্ক :: নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। জানা যায়, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। ইমরানকে এর আগে দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়। সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং শুরু করেন তিনি। সূত্রের খবর, ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার।বিস্তারিত…


শান্তর উপলব্ধি ‘গোড়ায় গলদ’

নিউজ  ডেস্ক  :: দিল্লি থেকে মাত্র ৩৫১ কিলোমিটার পাড়ি দিলেই গোয়ালিয়র। ভারতের রাজধানীর বেশ কাছে হলেও এখানে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। এক সময় প্রতাপশালী রাজা-বাদশাহদের পদচারণা থাকলেও এখনো আলোর মুখ দেখতে পারেনি এই শহর। ভারতের প্রাচীন নগরী এখনো প্রাচীন আদলের! কিন্তু ক্রিকেটের জন্য ভালোবাসা সারা ভারতের মতোই সমান। ১৫ বছর পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ, তাই ৩০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের এক কোনাও খালি নেই। তিনদিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। দর্শকরাও মাঠ ছেড়েছেন নিজ দলের জয়ের প্রশান্তি নিয়ে। তারপরও এই ম্যাচ দেখে তারা যেন খুশি হতে পারেননি। টি-টোয়েন্টিবিস্তারিত…


আমি পরিশ্রমী মেয়ে, সব চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি: জেসিয়া ইসলাম

নিউজ  ডেস্ক  :: সাত বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন জেসিয়া ইসলাম, যার শুরুটা ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। এরপর চীনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এরপর একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এবার তিনি কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়ছেন। ২৫ অক্টোবর এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। তার আগে আজ সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেন জেসিয়া। জানান এই আয়োজনসহ অন্যান্য প্রসঙ্গে। জেসিয়া ইসলাম : ১ অক্টোবর এসেছি। দুই মাস আগে থেকে পরিকল্পনা চলছিল এই আয়োজন নিয়ে। অবশেষে সেই পরিকল্পনার অংশ হিসেবে মিসবিস্তারিত…