শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪

 

কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন :: আহবায়ক সঞ্জু, যুগ্ম আহবায়ক সাজেদ

 কলারোয়া প্রতিনিধি :: কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৬ সদস্য বিশিষ্ট নবগঠিত এই আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক হয়েছেন তাওফিকুর রহমান সঞ্জু ও এম এ সাজেদ। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাইফুল্লাহ আজাদ, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান,  কাজী সিরাজুর রহমান, সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান,বিস্তারিত…


বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায়  শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচী পালন করেন। এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা।বিস্তারিত…


দৈনিক আলোর পরশ পত্রিকা পূনরায় প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু সাঈদ বিশ্বাস :: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আলোর পরশ পত্রিকা পূনরায় প্রকাশ উপলক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা আল আমিন ট্রাষ্টে কাজী শামসুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আলোর পরশ পত্রিকার প্রকাশক শেখ নুরুল হুদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, দৈনিক আলোর পরশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা মিডিয়া বিভাগের সমন্বয়ক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, জেলা মিডিয়া বিভাগের সদস্য ও জামায়াতের জেলা অফিস সম্পাদক মো. রুহুলবিস্তারিত…


কৃষ্ণনগরে সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সাথে ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: কালিগঞ্জের কৃষ্ণনগরে সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সাথে কৃষ্ণনগর ইউনিয়ন বি ,এন,পির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির এক অংশের আহ্বায়ক আব্দুল আজিজ গাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ গাইন বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার দেশ সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার । কৃষ্ণনগর ইউনিয়নে হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনবিস্তারিত…


সাতক্ষীরার ধুলিহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে পানিতে তলিয়ে যাওয়া এলাকায় পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ৮নং ধূলিহর ইউনিয়নের এর তীব্র বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা শাহাদাত হোসাইন। আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম ইউনিয়ন যুব ইউনিটের সভাপতি মাওলানাবিস্তারিত…


কসাইয়ের মতো খেলল ভারত,রোহিতদের ব্যাটিংয়ে হাহাকার

 নিউজ  ডেস্ক :: ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে হতবাক হয়ে গেলেন বাংলাদেশিরা। কেউ-কেউ তো বলে দিলেন, ‘কসাইয়ের মতো টি-টোয়েন্টি খেলেছে ভারত।’ সেইসঙ্গে রোহিত শর্মাদের কুর্নিশও জানিয়েছেন অনেকে। যে রোহিতরা টেস্টে ইতিহাস গড়ে ফেলেছেন। কসাইয়ের মতো খেলল ভারত’- কানপুর টেস্টে রোহিত শর্মাদের বিধ্বংসী ব্যাটিং দেখে এমনই হাহাকার শোনা গেল বাংলাদেশিদের গলায়। আর সেই হাহাকারের স্বরটা আরও জোরালো হয়েছে কারণ প্রায় আড়াই দিন খেলা ভেস্তে যাওয়ার পরে যেখানে অধিকাংশ বাংলাদেশিই ভেবেছিলেন যে কানপুরে হারতে হবে না। ড্র হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কয়েকটি পয়েন্টও ঝুলিতে চলে আসবে। সেখান থেকে দাঁড়িয়ে চতুর্থ দিনে ভারতের ব্যাটিংবিস্তারিত…


আয়নাঘরে গিয়ে যা দেখল গুম কমিশন

 নিউজ ডেস্ক :: আলোচিত বন্দীশালা ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি সংস্থাটি। তবে বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে সংস্থাটি। এদিকে ১৩ কার্যদিবসে ৪০০ ভুক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছে। যার বেশির ভাগই র‌্যাবের বিরুদ্ধে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের মতবিস্তারিত…


রোহিঙ্গারা আসতে চাইলে আমরা তাদের গ্রহণ করবো: ড. ইউনূস

নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সে ব্যাপারে তার সরকারের সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তারা যদি আসতে চায়, আমরা তাদের আসতে দেবো। আমরা তাদের গ্রহণ করবো।’ গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এ ব্যাপারে উপদেষ্টাবিস্তারিত…


রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক :: রাষ্ট্র সংস্কারে পাঁচটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়িদ চৌধুরীকে প্রধান করে জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাইমকে প্রধান করে বিচার বিভাগ সংস্কার কমিশন, সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কার কমিশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড.বিস্তারিত…


কঙ্গোতে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির লেক কিভু এলাকায় এ ঘটনায় ঘটে। স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ কিভু রাজ্যের গভর্নর জেন জ্যাকিউস ‍পুরিসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে ২৭৮ জন যাত্রী ছিল। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে অন্তত তিনদিন সময় লাগবে। কারণ সবার মরদেহ এখনও পাওয়া যায়নি। পার্শ্ববর্তী উত্তর কিভু রাজ্যের গভর্নর জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রী বোঝাই নৌকাটি দক্ষিণ কিভু রাজ্যের মিনোভা শহর থেকে আসছিল এবংবিস্তারিত…