বুধবার, আগস্ট ২৮, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
কলকাতার পর এবার রাজস্থানে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষন ও হত্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে ধর্ষণের খবরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার এক কিশোরীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অনলাইন হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত সরকারি মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় পুলিশকে খবর দেয়া হয়। প্রতাপ নগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ অনিল কুমার জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়বিস্তারিত…
পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১১
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে জেনিনে ইসরাইলের ড্রোন হামলায় বাকি ছয় ব্যক্তি নিহত হন। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দাবি, তারা জেনিন এবং তুলকার্ম নামক দুটি এলাকায় ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান পরিচালনা করেছে। এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে হচ্ছে, যেখানে একই সময়ে জেনিন, তুলকারম, নাবলুস এবং তুবাসের মতো চারটি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করেছে তারা। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনি অভ্যুত্থান- দ্বিতীয় ইন্তিফাদার পর পশ্চিম তীরের শহরগুলোতে ইসরাইলেরবিস্তারিত…
মেহজাবিন উচ্ছ্বসিত
নিউজ ডেস্ক::ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তকমা অর্জন করেছিলেন মেহজাবিন চৌধুরী। ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন। মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন। শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবেবিস্তারিত…
কেন্দুয়ায় ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪, বুধবার ,নেত্রকোনার কেন্দুয়ায় এক মাদ্রাসার ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে। এ ঘটনাটি কেন্দুয়া উপজেলার মনকান্দা এম.ইউ.আলিম মাদ্রাসায় ঘটেছে। গত ২১শে আগস্ট মাদ্রাসায় লাগাতার অনুপস্থিতির জন্য তাদেরকে এই কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। ওই নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসকের অবগতি জন্য পাঠানো হয়েছে। নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাদ্রাসায় অনুপস্থিতির জন্য কেন বেতনভাতা কর্তন এবং শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য যথাযথ কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এর সন্তোষজনক জবাব দিতে পাঁচ কর্মদিবসেরবিস্তারিত…
শিরোপায় চোখ বাংলাদেশের
নিউজ ডেস্ক::এইতো মাত্র দু’দিন আগে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে শান্তরা ম্যাচটি জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের উৎসর্গ করেছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করেন বাংলাদেশি ফুটবলার। এবার তাদের জন্য ট্রফি নিয়ে আসতে চাইছেন তারা। সেখানে তাদের বাধা নেপাল। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতেবিস্তারিত…
জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার
নিউজ ডেস্ক:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে এক নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে সে সময় গত ১লা আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার জামায়াত ওবিস্তারিত…


