আশাশুনিতে জামায়াতের আলোচনা সভা ও বিভিন্ন মন্দিরে মতবিনিময়
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় গোয়ালডাঙ্গা বাজারে বকুলতলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন জামাত সভাপতি শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল ওয়াজেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামাতের নায়েবে আমির মাও: নুরুল আফসার মুর্তজা। সভায় শোভনালী ইউপি চেয়ারম্যান মাও: আবুবক্কার সিদ্দিক, থানা কর্মপরিষদ সদস্য মাও: আতাউর রহমান, বড়দল ইমাম পরিষদের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, ছাত্র শিবিরের পশ্চিম শাখা সভাপতি মো: ইয়াছিন আরাফাত প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
সভায় অন্যদের মধ্যে ইউনিয়ন সেক্রেটারি মো: সেকেন্দার আলী, হাফেজ রুহুল আমিন, আলহাজ্ব আ: মালেক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোয়ালডাঙ্গা বাজার জামে মসজিদের ইমাম মাও: শফিউল আলম।
এর আগে গোয়ালডঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে এবং পরে বড়দল সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও ফকরাবাদ দুর্গাপূজা মন্দিরের পূজা আয়োজক কমিটির সাথে মতবিনিময় করা হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতারবিস্তারিত…
আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিসবিস্তারিত…


