snews
আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ডেস্ক নিউজ :: আশাশুনি থানা পুলিশর বিশেষ অভিযানে নিয়মিত মামলায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে অদ্য ২২/০৩/২০২৫ খ্রিঃ তারিখে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ পদির্শক (তদন্ত) জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স সহ মামলা নং-২০(৭)২৪ ও মামলা নং-১১(১০)২৪ এর আসামী আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ, ব, ম, মোছাদ্দেক (৬৭), পিতা-মৃত মঈন উদ্দীন আহম্মেদ, মাতা-মৃত সুফিয়া আহম্মেদ, সাং-দক্ষিন চাঁপড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে থানাবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় কালেক্টরেট চত্বর হতে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানিবিস্তারিত…
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গায় বিক্ষোভ মিছিল
এসএম আব্দুল্লাহ :: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমআ নামাজের পরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। মিছিলে শ্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরাইল বয়কট। এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিএনপি নেতাবিস্তারিত…
কলারোয়ার হেলাতলায় ওলামা বিভাগের ইফতার মাহফিল
ডেস্ক নিউজ :: কলারোয়ার হেলাতলায় ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ মার্চ)দুপুর ৩:৩০ ঘটিকায় হেলাতলা ইউনিয়ন জামায়াত অফিস সংলগ্ন খলসী কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন জামায়াত আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন বিশিষ্ট আলেম ও সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওমর আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃশাহাজান কবির,হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃআবু তালেব সরদার,প্রমুখ।
ফিলিস্তিনে হামলা: সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, ”যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদবিস্তারিত…
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলনা জাকির হোসাইন’র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা -২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্যবিস্তারিত…
বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ নিহত ৫
ডেস্ক নিউজ :: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনেরবিস্তারিত…
সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে শহরের আল বারাকা পিৎজা মিলানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়তের আমীর মো.জাহিদুল ইসলাম বকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসেরবিস্তারিত…
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাত করেন ইইউ রাষ্ট্রদূত। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতে তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বুধবার (২০ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে, এটি অব্যাহত থাকবে।’ এটি এমন এক সময়ে বলা হলো— যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাবিস্তারিত…


