snews
চালককে অজ্ঞান ইজিবাইক ছিনতাই
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমাবার (১৪ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায়। ইজিবাইক চালকের নাম মুস্তাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে। জানা যায়, মুস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় আজও সকালে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে যায়। শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায় কে বা কারা অচেতন করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে সে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে পালিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবার ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফটি সবার সামনে রাখা হয়েছে। শোভাযাত্রার শুরুতে স্বজাতীয় নাচে গানে অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী। এ ছাড়া রঙ বেরঙের পোশাকে আপামর জনতা, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে। আজ সোমবার সকাল ৯টা ৩ মিনিটে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়। এরপর এটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে সাড়ে ১০টায় পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। শেষে মোটিফগুলো সবার দেখার জন্য চারুকলায় রাখা হয়েছে। এবারেরবিস্তারিত…
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষ ১৪৩২ সালের প্রথম দিন। রোববার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য ও মহাপুনর্মিলনের দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা ও হতাশাকে দূরে সরিয়ে রেখেবিস্তারিত…
শেখ হাসিনাসহ ৫৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার বোন শেখ রেহানা ও তার তিন ছেলেমেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতবিস্তারিত…
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে এলো যে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা
শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা গণজমায়েত থেকে এ ঘোষণাপত্র পাঠ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’। শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা গণজমায়েত থেকে এ ঘোষণাপত্র পাঠ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা হলো : আল্লাহর নামে শুরু করছি যিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন, আর জালেমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা, বাংলাদেশের জনতা-যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি-সমবেত হয়েছিবিস্তারিত…
ফিলিস্তিনিদের নিয়ে কবিতা -জাওয়াদ মুতাম্মিম
রোজই শুনি আব্বুর কাছে ফিলিস্তিনিদের কথা, তাদের কথা শুনে মনে লাগে দারুন ব্যাথা ! চাই যে তারা স্বাধীনতা আর সব মানুষের অধিকার, তবে কেন ইহুদি দস্যুরা মারছে তাদের বার বার ! ? ১ম কিবলা মদের মসজিদুল আকসা করছে তারা রাজধানি, মুসলমানদের মারছে তারা তারাই আসল খুনি ! বিশ্ব জুড়ে ঝড় উঠেছে এক হও মুসলিম আজ জাগো মুসলিম প্রতিবাদ কর এটাই ঈমানদারের কাজ ! কুরআনকে সবাই বন্ধু কর হাদিসকে কর সাথি, সবার আগে বাচবে তুমি বাচবে সারা মুসলিম জাতি ! আমি যদি জানতাম কেমনে করে গুলি ? সেথায় গিয়ে উড়িয়ে দিতামবিস্তারিত…
ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিবাদ
মুহাম্মদ হাফিজ :: ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। তিনি বলেন, আমরা ইজরাইলের পণ্য কিনবো না ও বর্জন করবো। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জায়েদ ডাবলু, জেলা বিএনপির যুগ্নবিস্তারিত…
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন
সদ্য বিদায়ী ঈদুল ফিতরের সময় সড়ক, রেল এবং নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে, সড়ক দুর্ঘটনা ছিল ৩১৫টি, যার ফলে ৩২২ জন প্রাণ হারিয়েছেন এবং ৮২৬ জন আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশের সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। গত বছর একই সময়ে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহতবিস্তারিত…
সাতক্ষীরায় শীর্ষ দুই আওয়ামিলীগ নেতা আটক
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় শীর্ষ আওয়ামীলীগ নেতা গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। অপরদিকে,সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শীর্ষ আওয়ামীলীগের এই দুই নেতার মধ্যে কৃষক লীগ নেতা ইয়ারব হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার স্বাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলামবিস্তারিত…
মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার
স্মরণকালের বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি ও বেঁচে যাওয়া লোকজনের বাঁচার মরিয়া চেষ্টার মাঝে মিয়ানমারে সাময়িক যুদ্ধিবিরতির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে জান্তার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার তথ্য জানানো হয়েছে। এএফপি বলেছে, গত শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প মিয়ানমারজুড়ে হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দেশটির সামরিক সরকার বলেছে,বিস্তারিত…


