snews

 

পাকিস্তানি ক্রিকেট এজেন্টকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করেছেন মোঘিস আহমেদ। পাকিস্তানের এই এজেন্টকে এবার নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মোঘিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইসিবি। মূলত কাউন্টির এক কোচকে প্রস্তাব দিয়েছিলেন তার এক ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার। কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় এভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করায় শাস্তি পেলেন মোঘিস। ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মালিক মোঘিস। তিনি অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ক্রিকেটের অনেক জায়গায় তার পরিচিতি আছে। আর সেসব কাজে লাগিয়েই ক্রিকেটারদের বাড়তি সুবিধাবিস্তারিত…


ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়াবিস্তারিত…


গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বনিক বার্তারবিস্তারিত…


জামায়াতের জরুরি বৈঠক, নির্বাচনের আগে দাবি আদায়ের ডাক

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমির সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বৈঠকে সংগঠনের নায়েবেবিস্তারিত…


ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দু’ মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেয়া যেতে পারে। রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দু’ চার দিন সময় দিতে হবে।’ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী মাস থেকেই নির্বাচন কমিশন প্রবাসীদেরবিস্তারিত…


ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় : তারেক রহমান

বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই- বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এবিস্তারিত…


গাজায় ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ২০ জনের

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর এক দিনের হামলায় প্রাণ গেছে আরও ১৩৮ ফিলিস্তিনির, আহত হয়েছেন ৭ শতাধিক। এরই মধ্যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আশার আলো হয়ে আসা ত্রাণবাহী গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণবাহী গাড়িগুলোকে একটি অনিরাপদ সড়ক দিয়ে পাঠায়। এর মধ্যে একটি ট্রাক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ জনতার ওপর উল্টে পড়ে। বুধবার (৬ আগস্ট) প্রকাশিত খবরে বলা হয়, খাদ্য সংকটে থাকা হাজার হাজার মানুষ ত্রাণ সহায়তার আশায় সেখানেবিস্তারিত…


ট্রাম্পের হুমকিতে বাড়তে পারে আইফোন ও তেলের দাম

বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার রাশিয়া, তা সত্ত্বেও এখনো তারা ব্যাপক পরিমাণের জ্বালানি সম্পদ ব্যবহার করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনের আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যদি আগামী শুক্রবারের (০৮ আগস্ট) মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হয় হলে তাদের সঙ্গে এখনো বাণিজ্য করছে এমন যে কোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এই সেকেন্ডারি শুল্ক অনুযায়ী, এসব দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির সময় শতভাগ কর আরোপ করা হবে। তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। বর্তমানে চীন, ভারত ওবিস্তারিত…


আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (০৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে,গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতির চেয়ে শুনানি করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আজই ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরাবিস্তারিত…


ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করা কি ঠিক?

ডেস্কটপ কম্পিউটারের জায়গা করে নিয়েছে ল্যাপটপ। এখনকার দিনে নানা কাজ এই যন্ত্র দিয়ে করা হয়। অনেকেই দিনের বেশিরভাগ সময় ধরে ল্যাপটপে কাজ করেন এবং সেটি চার্জে থাকাকালীনও ব্যবহার করেন। কিন্তু একটা প্রশ্ন প্রায় সকলের মনেই ঘোরে—ল্যাপটপ চার্জে থাকাকালীন ব্যবহার করা কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর জানতে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মত। ফোনে যেমন নিষেধ, ল্যাপটপেও কি তেমন? মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে ফোন দ্রুত গরম হয়ে যায় এবং কখনও কখনও বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। তবে ল্যাপটপেও কি একই নিয়ম প্রযোজ্য? বিশেষজ্ঞরা কীবিস্তারিত…