snews

 

এলপি গ্যাসের দাম কমেছে

ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৭০ টাকা থেকে কমে ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়েবিস্তারিত…


সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ :: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলাবিস্তারিত…


২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করতে হবে। জে-১০ সিই জঙ্গিবিমানবিস্তারিত…


জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রাতরাশকালে এই বৈঠক হয় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত কুশলাদি বিনিময় করেন এবং জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। দু’পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় ও বন্ধুত্বপূর্ণবিস্তারিত…


বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত

বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত এবং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’। ছবিটি মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তেই দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল মাইলফলক পেরিয়ে গিয়েছে এই সিনেমা। কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে এক ভক্তের কাণ্ড। তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে ‘Kantara Chapter 1’-এর প্রদর্শনীর সময় ঘটল এই অপ্রীতিকর ঘটনা। এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য ‘ভূতা কোলা’-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র ‘দাইভা’-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশবিস্তারিত…


ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ :: ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে সাতক্ষীরা যশোর মহাসড়কে এ মানববন্ধন করেছে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক। নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকেরই ভুয়া সার্টিফিকেট ছিল। এতে করে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিতবিস্তারিত…


বিসিবির নতুন সভাপতি বুলবুল

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছিলেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এবার বিসিবি নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। অংশ নিয়েই বাজিমাত করেছেন বুলবুল। নাজমুল হাসান পাপনের পর এবার বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ২৩ প্রার্থী এবং দুইজন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে। তফসিল অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টায় এই ২৫ পরিচালক নিয়ে বিসিবি সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই পদে আমিনুল ইসলাম বুলবুলের কোনোবিস্তারিত…


এ বছর চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী- মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (যেমন: কিছু খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা হয়। বাংলাদেশ সময় সোমবার বিকাল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটিবিস্তারিত…


সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শাহ জাহান আলী মিটন :: ” শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্তবিস্তারিত…


‘মানবতাবিরোধী অপরাধে জড়িত আ.লীগের কেউই রেহাই পাবে না’

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই ছাড় পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচারবহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানান তিনি। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, ‘গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।’ আজ চব্বিশের গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলমবিস্তারিত…