snews

 

ক্ষমতায় গেলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির

জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন । জামায়াত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। ক্ষমতায় যেতে পারলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে একই সঙ্গে বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে এবং জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।বিস্তারিত…


ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন এই আপডেটে রিলস ফিডে আসছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” ও আরও বুদ্ধিমান এআই-নির্ভর সাজেশন সিস্টেম। মেটার দাবি, এই আপডেট ফেসবুককে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তুলবে। যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত থাকবেন এবং পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাবেন। মঙ্গলবার মেটা ঘোষণা দেয়, নতুন রিলস অ্যালগরিদমে এখন নতুন ও সাম্প্রতিক ভিডিওগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন রিলস দেখতে পাবেন। একই সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রিকমেন্ডেশন টুল। যা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্টবিস্তারিত…


শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনিজুয়েলার সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারের আদায়ে উদ্বুদ্ধ করা এবং ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে দেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে মনোনীত করা হয়েছে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, গত এক বছর ধরে মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। নিজের জীবনের গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন, এমন একটি সিদ্ধান্ত যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিতবিস্তারিত…


জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। পবন চৌধুরী জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামতবিস্তারিত…


সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই

মনোমুগ্ধকর এবং দুরদর্শী রচনার জন্য ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তার নাম ঘোষণা করে। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘লাসলো মধ্য ইউরোপের একজন দারুণ লেখক। তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখা বৈশ্বিক ভয়াবহতার মাঝেও শিল্পের শক্তিকেই প্রতিফলিত করে।’ ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। গত বছরের পুরষ্কারটি দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং তার কাজের জন্য জিতেছিলেন। এরআগে প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গতকাল ৬বিস্তারিত…


হামজার ফ্রি-কিকে বাংলাদেশের লিড

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়। হংকংয়ের গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন হামজা। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের শুরু থেকে হংকং গতিশীল ফুটবল খেললেও গোলের আক্রমণবিস্তারিত…


এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। আগামী ১৬ অক্টোবর প্রতিক্ষীত এই ফলাফল প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। শেষ হওয়ার কথাবিস্তারিত…


বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন

অনেক কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বড় স্ক্রিনের প্লাস এবং আল্ট্রা মডেল বাজারে আনছে, আবার কিছু কোম্পানি ছোট ফোনও দিচ্ছে। এই কমপ্যাক্ট ফোনগুলিতে অনেক মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কিছু আপনার হাতের তালুর চেয়েও ছোট। অনেক কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বড় স্ক্রিনের প্লাস এবং আল্ট্রা মডেল বাজারে আনছে, আবার কিছু কোম্পানি ছোট ফোনও দিচ্ছে। এই কমপ্যাক্ট ফোনগুলিতে অনেক মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে কিছু আপনার হাতের তালুর চেয়েও ছোট। Zanco Tiny T1 এটাকে বিশ্বের সবচেয়ে ছোট ফোন হিসেবে বিবেচনা করা হয়। এর মাত্রা ৪৬.৭x২১x১২ মিমি এবং এর ওজন মাত্র ১৩ গ্রাম।বিস্তারিত…


যশোর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি :: যশোরের পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) ও দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)। এদিকে নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতে বসবাস করেন। আজ সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছেবিস্তারিত…


জানা গেল বিপিএল শুরুর সময়

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের আয়োজনের দায়িত্ব পেয়েছেন সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বুলবুলকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল। এছাড়া নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। দুই মাসের মধ্যে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজনবিস্তারিত…