snews
ঝাউডাঙ্গা মাদ্রাসায় চলছে কর্মবিরতি
নিজস্ব প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়াসহ বিভন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত ছিলেন শিক্ষকরা। আজ মঙ্গলবারও সকাল থেকে শিক্ষক ও কর্মচারিরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও তারা কাজ করা থেকে বিরত থাকেন। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা আড্ডা-গল্প আর খেলাধুলা করে সময় কাটায়। এছাড়াও ঝাউডাঙ্গা কলেজ, ঝাউডঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,ঝাউডাঙ্গা গালর্স স্কুলহস সাতক্ষীরা জেলার এমপিত্তভুক্ত ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী
কয়েক সপ্তাহের গণবিক্ষোভ ও সামরিক বিদ্রোহের মুখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এএফপি জানিয়েছে যে, দেশটির সেনাবাহিনীর একজন ‘কর্নেল’ ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার আগে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলেবিস্তারিত…
মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। অফিস আদেশে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওএসডি করে পদায়ন করা হয়। এর আগে গত ৬ অক্টোবর মাউশি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রথমবার নজিরবিহীনভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানান শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা। নিয়োগ আহ্বানেরবিস্তারিত…
মাত্র ১৫ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন
স্মার্টফোন বাজারে আবারও চমক নিয়ে ফিরছে মটোরোলা। সংস্থাটি তাদের নতুন ফোন মটোরোলা এজ ৭০ (Motorola Edge 70) খুব শিগগিরই বাজারে আনতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোনটি আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বর লঞ্চ হবে। অন্যদিকে, চীনের বাজারে একই মডেলটি মটো এক্স৭০ এয়ার (Moto X70 Air) নামে এই মাসের শেষে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগেই একটি অনলাইন তালিকায় ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে, যেখান থেকে জানা গেছে এর ব্যাটারি, চার্জিং ক্ষমতা ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে। ১৫ মিনিটের চার্জে চলবে ১২ ঘণ্টা- মটোরোলার দাবি, নতুন এজ ৭০ ফোনে থাকবে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি,বিস্তারিত…
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের
পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আজ রোববার (১২ অক্টোবর) সীমান্তপথগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আফগান সেনারা শনিবার রাতে পাকিস্তানের সীমান্তচৌকিগুলোর দিকে গুলি চালান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তারা গত সপ্তাহে আফগানিস্তানের ভেতর পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলাবর্ষণ ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, পাল্টা হামলায় আফগান সীমান্তের কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, রোববার সকালে সংঘর্ষ প্রায় থেমে যায়। তবে পাকিস্তানের কুররম অঞ্চলে থেমে থেমে গোলাগুলি চলতেবিস্তারিত…
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্যারামিলিটারি-পুলিশসহ ২৩ জন নিহত
পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় গতকাল শুক্রবার একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন। যারমধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। টিটিপির এক সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এতে বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়। অপরদিকে বাজাপুর বিভাগে আলাদা আরেক হামলায় তিন বেসামরিকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার এসব হামলার দায় স্বীকার করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছে টিটিপি। আফগানবিস্তারিত…
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
শাহ জাহান আলী মিটন :: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাঃ আবুল খায়ের’র সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রউফসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবেবিস্তারিত…
সাতক্ষীরায় সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলায় সাংবাদিক কল্যান পরিষদের আয়োজনে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই অক্টোবর) সকাল ৭ টার সময় সাংবাদিক অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। সাতক্ষীরা সদর উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও দৈনিক গন জাগরন পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমানের সভাপতিত্বে ও মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহাজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি মুজাহিদুল ইসলাম। সবশেষে প্রধান অতিথি দোয়ার মাধ্যমে কর্মশালা শেষ করেন।
বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৪
বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) তারা মারা যান। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। নিহত দুজন হলেন- আব্দুল মানিক (২৫) ও আব্দুল্লাহেল কাফি (৩০)। এর মধ্যে মানিক দুপুরে এবং কাফি বিকেলে মারা যান। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) মারা যান নাছিদুল ইসলাম (২৭) এবং মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০) নামে দুজন। এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন রঞ্জু মিয়া (২৮) নামে আরও এক যুবক। মৃতরা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।বিস্তারিত…
দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের সঙ্গে গাজা অভিমুখে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন। শহিদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে এবং সেটাবিস্তারিত…


