snews
আগরদাঁড়ী ইউনিয়নে নির্বাচনী আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রবিউল ইসলাম :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রাতে চুপড়িয়া মাদ্রাসা ময়দানে এ নির্বাচনী আলোচনা সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আগরদাঁড়ী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আজিজ হাসান আল ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতেবিস্তারিত…
ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকাও অপরিসীম: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকাও অপরিসীম। হজরত সুমাইয়া (রা.) ছিলেন মহিলা সাহাবিদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশাও (রা.) যুদ্ধে অংশ নিয়েছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদের এগিয়ে আসতে হবে।” রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তালা-কলারোয়া আসনের কেরালকাতা ইউনিয়নের সিংগা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের নারী কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “প্রতিদিনবিস্তারিত…
ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
ডেস্ক নিউজ :: দেশে ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী সময়ে বারবার আফটার শকের জেরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম দুই সপ্তাহের জন্য (৬ ডিসেম্বর পর্যন্ত) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা আজ উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায়বিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রায় মানুষের ঢল
এস.এম আব্দুল্লাহ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে সাতক্ষীরা বাইপাস গোলচত্বর এলাকা থেকে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে শুরু হয়। সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। শোভাযাত্রায় অংশ নেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের শোডাউন: বহরের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় জামায়াতের শোডাউনকালে মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী কারিগরপাড়ার বাসিন্দা। নিহতের ভাতিজা শামসুজ্জামানের জানান, ফজর আলী নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, জামায়াতের শোডাউনের গাড়ির বহর যাওয়ার সময় ফজর আলী সড়ক পার হচ্ছিলেন।বিস্তারিত…
ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন
ডেস্ক নিউজ :: স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ। নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভয়াবহ এই ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশে দুই শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে শুধু নরসিংদীতেই মারা গেছেন ৫ জন। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকশ মানুষ। এদিন সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হন। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন জানান, নিহতদের সবাই ওই সময় ভবনটির নিচের রাস্তায়বিস্তারিত…
নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব : প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ :: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা শিগগিরই একটি নির্বাচনের দিকে যাচ্ছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব- সেটিই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর হয় সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। শুক্রবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। মুহাম্মদ ইউনূসবিস্তারিত…
নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ :: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।’ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা এসব বলেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এবারেরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল ময়দানে ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) এর মনোনীত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাতক্ষীরা জামায়াতের আসন পরিচালক ও সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। জেলা জামায়াতের সূরাবিস্তারিত…
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে শেখবিস্তারিত…


