SM Abdullah
নতুন কর্মসূচি দিল জাতীয় পার্টি
নিউজ ডেস্ক :: জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়াও পার্টির শীর্ষ নেতারা সেখানে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে। ৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি বিএনপিরজাতীয় পার্টি,বিস্তারিত…
কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ
কামরুল হাসান :: কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অনুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুরে সাথী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। খেলার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবল দল আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এসময় নারী দলকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরবিস্তারিত…
ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে
নিউজ ডেস্ক :: গেল মাসের শেষের দিকে তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। এবার এ অঞ্চলের দিকে ধেয়ে আসছে নতুন সুপার টাইফুন কং-রে। ৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এ টাইফুন। বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কং-রে এখন তাইওয়ানের দিকে ৩০০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। এর ফলে গোটা দ্বীপ লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এর আগে এটি ফিলিপাইনে আঘাত হেনেছে। এরপর প্রলংকরী আকারে রূপ নিয়েছে। মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটিয়ে এগিয়ে যাচ্ছে।বিস্তারিত…
আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিউজ ডেস্ক :: ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখানবিস্তারিত…
আশাশুনিতে বিএনপি’র সমাবেশ সফল করতে যৌথ মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩ নভেম্বর আশাশুনিতে উপজেলা বিএনপির সমাবেশ সফল করতে যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, সরদার রুহুল আমিন, ফারুকুজ্জামান ফারুক, আক্তারুজ্জামান, সেকেন্দান আলী বাদশা ও রফিকুল ইসলাম। যুগ্ম আহবায়ক শফিউল আলমবিস্তারিত…
শ্রীউলায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় ও ত্রাণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের হাজরাখালি, মাড়িয়ালা ও মহিষকুড় গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এসময় উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউনিয়ন আমির মাওঃ লুৎফুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি শাহিনুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবারুল ইসলাম, হাজরাখালি গ্রামের আব্দুর রহিম সানা, মাড়িয়ালা গ্রামের আব্দুর রহিম জোয়ার্দার,বিস্তারিত…
আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা মূলের আসামীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাজীব মন্ডল, এএসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে সিআর-২০৫/১৯ (আশাঃ), এস/সি-২৮৭/২০ (৩ মাসের বিনাশ্রম সাজপ্রাপ্ত) এর আসামী বুধহাটা গ্রামের মৃত গহর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম, সিআর-২০৪/২৪ (কালিঃ) এর আসামী কমলাপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলামকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
পাইকগাছায় তাতীদলের জনসমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় তাতীদলের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পতিত আওয়ামী সরকারের অপতৎপরতা রুখে দিতে, সাম্প্রদায়িক সস্প্রীতি বজায় রাখা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা করার লক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার দেলুটির ফুলবাড়ি বাজারে দেলুটি ইউনিয়ন তাতীদল এজনসভার আয়োজন করে। দেলুটি ইউনিয়ন তাতীদলের সভাপতি নুর মোহাম্মদ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এড, সাইফুদ্দিনবিস্তারিত…
কুরআনের কথা বলার কারনে সাঈদীকে হত্যা করা হয়েছে : মাসুদ সাঈদী
সাতক্ষীরা প্রতিনিধি :: আল্লামা দেলোয়ার হোসেন সাঈয়েদীর সু যোগ্য পুত্র আল্লামা মাসুদ সাঈদী বলেছেন,কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে পরিকল্পিতভাবে আমার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের এই মাহফিলে আপনারা আমার বাবার কথা শুনতে চেয়ে ছিলেন কিন্তু খুনি সরকার তা হতে দেয়নি। আমি শুধু মাত্র তাঁর প্রতিছবি হিসেবে সাতক্ষীরার এ ময়দানে এসেছি। সাতক্ষীরা ইটাগাছা সমাজ কল্যান পরিষদের সার্বিক ব্যবস্থপনায় মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপি ৮ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক কাউন্সিলর আলহাজ আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতবিস্তারিত…
বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্ক ছাড়ের আরও ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি
বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে ৭ টাকা দরের আরও দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি হয়েছে। এ নিয়ে গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ছয় চালানে ১২ লাখ ২১ হাজার ১৫০ পিস ডিম আমদানি করা হয়। আমদানি করা এসব ডিম এখন ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ শুল্ককর দিয়ে ছাড়পত্র হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন আমদানিকারকরা। ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারে দাম কমাতে ১৭ অক্টোবর এক আদেশে শুল্ক কমিয়ে দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতেবিস্তারিত…


