priya

 

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি নিয়োগকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক::দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। সোমবার দুপুরে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেফতার ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে কমিশন এখনও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করার পর ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানউদ্দিন আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই বাংলাদেশির রিমান্ডের আদেশ জারি করেন। মঙ্গলবার সিনার হারিয়ান পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশনে যথাযথ চেক না করেই মালয়েশিয়া প্রবেশের জন্য অনৈতিক লেনদেন করা হয়েছে।বিস্তারিত…


কোম্পানির নিবন্ধিত নামেই সিআইবিতে তথ্য পাঠাতে হবে

নিউজ ডেস্ক::বিভিন্ন শিল্প গ্রুপের একক কোনো কোম্পানি যে নামে নিবন্ধিত সেই নামেই কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুারোতে (সিআইবি) তথঋণ মঞ্জুরের তথ্য পাঠাতে হবে। একই কোম্পানির বিভিন্ন ইউনিট বা বিভিন্ন স্থানে স্থাপনের কারণে ভিন্ন ভিন্ন ভাবে সিআইবিতে ঋণ মঞ্জুরের তত্য পাঠানো যাবে না। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে গ্রুপের কোম্পানি যে নামে নিবন্ধন নিয়েছে ওসই নামটিই ব্যবহার করতে হবে। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আলোচ্য নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। প্রচলিতবিস্তারিত…


নবান্নে গিয়ে মমতাকে কী বলে এলেন ঋতাভরি

নিউজ ডেস্ক::তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেছেন টালিউড অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ নবান্নে পৌঁছান তিনি। প্রায় আধঘণ্টার মতো সেখানে ছিলেন তিনি। পাশাপাশি এ দিন বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ঋতাভরি। কিন্তু কী নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি। মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ অভিনেত্রী নবান্নে পৌঁছান। আধঘণ্টার মতো রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে ছিলেন ঋতাভরি চক্রবর্তী। জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু বিষয়ে আলোচনাও হয়েছে তার। তবে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি অভিনেত্রী।বিস্তারিত…


মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন

নিউজ ডেস্ক::মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন। সেটি এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডের অপারেশন এলাকা প্রবেশ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে পাঠানো সামরিক সম্পদগুলোর মধ্যে এটি নতুন সংযোজন। মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার জর্জিয়ার সাবমেরিনের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরাব নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন আগস্ট মাসে সাবমেরিনটির মড্রেন্ট অর্ডার করেছিলেন, যখন অঞ্চলটি ইরান এবং এর মিত্রদের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যাদের মধ্যে হামাস এবং হিজবুল্লাহর শীর্ষ সদস্যদের হত্যা করা হয়েছিল। হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে, যা গত মাসে কয়েকটি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে প্রাথমিকবিস্তারিত…


সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়

নিউজ ডেস্ক:: স্থানীয় জনতার কাছে ‘ফেরাউন’ হিসাবে পরিচিত কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক সংসদ-সদস্য ও রেলপথমন্ত্রী মুজিবুল হক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, টানা ১৬ বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে-বেনামে এবং স্বজনদের নামে তিনি হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। গাড়ি, বাড়ি, প্লট, ফ্ল্যাট, কৃষি, অকৃষি জমি, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল, ইন্সুরেন্সসহ বিশাল সম্পদের মালিক হয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের পর মুজিবুলের হাতে নির্যাতিত মামলা-হামলায় জর্জরিত বিএনপি-জামায়াতের মতো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও এলাকায় নিজেদের বাড়িঘরে ফিরেছেন। মুজিবুল ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে অসংখ্য তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীবিস্তারিত…


এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ

নিউজ ডেস্ক:: পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরি স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানোবিস্তারিত…


আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

নিউজ ডেস্ক: : বলিউডের আলোচিত নাম মালাইকা অরোরার বাবা অনীল অরোরা আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশের ভাষ্য, ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল অরোরা। ঘটনার পর সেখানে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। বাবার আত্মহত্যার সময় বাড়িতে ছিলেন না মালাইকা।আত্মহত্যার সম্ভাব্য কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খানবিস্তারিত…


এরচেয়ে খারাপ শুরু আর হয়নি সেলেসাওদের

নিউজ ডেস্ক::আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খেই হারিয়ে ফেলেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ভিনিসিয়ুস-রদ্রিগোদের বাজে পারফরম্যান্স চলছেই। ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ হেরে ব্রাজিল সামনের বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কায় রয়েছে।ঠিক এ কারণে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের পরাজয় একটি অপ্রত্যাশিত ঘটনা বলা যাচ্ছে না। আসুনসিওনে অনুষ্ঠিত ম্যাচে ১৬ বছর পর প্রথমবারের মতো প্যারাগুয়ে ব্রাজিলকে পরাজিত করল।এতদিন দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দাপট দেখানো ব্রাজিল, যারা ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে ৭১টি ম্যাচে মাত্র পাঁচটি ম্যাচ হেরেছিল, এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচেই চারটিতে হেরেবিস্তারিত…


বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে হল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : :গাঁজা সেবনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান। শাহাবুদ্দিন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে থাকতেন। জানা গেছে, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার তার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়। শিক্ষার্থীদের অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সঙ্গে উগ্র আচরণবিস্তারিত…


সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরবিস্তারিত…