hannansb

 

মাওঃ ইব্রাহিম হোসেন সরদারের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা ইব্রাহিম হোসেন সরদারের মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বুধবার (১৪ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃর্দ্বয় শোকাহত পরিবার—পরিজনদের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় জেলা জামায়াত আমীর ও সেক্রেটারী বলেন, মাওলানা ইব্রাহিম হোসেন সরদারের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশবিস্তারিত…


কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চিংড়ি চাষে ক্লাস্টার ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, টেকসই পদ্ধতি অনুসরণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালাটিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোকির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম। কালিগঞ্জ মৎস দপ্তরের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানবিস্তারিত…


কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে ৪ লাখ ৩৪ হাজার ১শ ৬০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ইমিটেশন গহনা উদ্ধার করেন। অপরদিকে, মাদরাবিস্তারিত…


কালিগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জের ৩৬নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । ১২ মে সোমবার সকালে বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ঘন্টাব্যাপী সুশীল সমাজ, অভিভাবক, ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয। মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা দাবি করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ আছিয়া পারভীন আলো দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ নিয়মিত পাঠদান থেকে বিরত থাকছেন, যা শিক্ষার মান ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মানববন্ধনে উপস্থিত একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার আলো পাচ্ছে না। একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলিবিস্তারিত…


কলারোয়ায় যুবদলের গণসংযোগ ও মতবিনিময় সভা

কামরুল হাসান।। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে সোমবার উপজেলার জয়নগর, জালালাবাদ ও কয়লা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফলে যুবদলের ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, মেহেদী হাসান রাজু, জামাল উদ্দিন টুটুল, রুহুল আমিন খোকন, রাফিসহ যুবদল নেতৃবৃন্দ পৃথক তিনটি গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের ১৭ মে খুলনায়বিস্তারিত…


হরিণ শিকার প্রতিরোধে ফাঁদ জমা দিলে মিলবে পুরষ্কার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ দমনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে নতুন আশার আলো দেখছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। বন বিভাগ সুত্রে জানা গেছে সুন্দরবনে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা নিয়ন্ত্রণে পশ্চিম বন বিভাগে হরিণ ধরার জালের ফাঁদ উদ্ধারে অভিনব ঘোষনা দিয়েছে।কেউ সুন্দরবন থেকে নাইলনের জালের ফাঁদ ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে জমা দিলে প্রতি কেজি ফাঁদের বিনিময়ে জমাদানকারী ব্যক্তিকে সুরক্ষা প্রকল্পের আওতায় ১ হাজারবিস্তারিত…


কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১২ মে ) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের রাজপুর থেকে প্রায়বিস্তারিত…


কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি। কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক এবং পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) বেলা ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রেডিও নলতার স্টেশনবিস্তারিত…


কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন

কামরুল হাসান।। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজিস্ট্রেশন নম্বর ১২০৬৮ এর কলারোয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক, সমিতির কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দ্র বিধান, জেলা সভাপতি পঙ্কজ কুমার বর্মন, জেলা সম্পাদক সাইফুল্লাহ আল তারিক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আরশাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারীবিস্তারিত…


সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে শহরের উত্তর পলাশপোল এলাকায় প্রধান অতিথি হিসেবে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি শেখ আমজাদ হোসেন, সেক্রেটারী শেখ ওয়ালিউল ইসলাম, এ্যাড. শহিদুল্লাহ, সরকারিবিস্তারিত…