hannansb

 

কয়রায় জলবায়ু সহনশীল কৃষির পথ দেখাচ্ছে স্মার্ট টেকনিক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৃষিকে টেকসই ও নারীবান্ধব করতে ক্লাইমেট স্মার্ট টেকনিকস বিষয়ক এক সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১০জুলাই) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশন এবং টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা) এর সহযোগিতায় এ সেমিনার অনু্ষ্ঠিত হয়। আমাল ফাউন্ডেশন কয়রার ফিল্ড ম্যানেজার আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টিকা’র কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমাআন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদা মোঃ রিয়াছাদ আলী, কামাল হোসেন, উপসহকারীবিস্তারিত…


কলারোয়া সীমান্তে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৯ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, হিজলদি, চান্দুড়িয়া, সুলতানপুর, তলুইগাছা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। অপরদিকে চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের গোয়ালপাড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকাবিস্তারিত…


সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৮ জুলাই রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় কামরুজ্জামান কামুকে সভাপতি ও সুমুনুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম শফি, সহ-সভাপতি বদরুল আলম পিয়ার, আমজাদুল হক মল্লিক ছট্টু, হাফিজুর রহমান মুকুল, আলী শাহীন, মাহবুবুর রহমান জজ, আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক তাকদীর আহসান রুবেল, সোহরাব হোসেন বাবলু, নাছির উদ্দীন, আফরহীম সিদ্দিক কমল, কোষাধ্যক্ষ শেখ আলী যুবায়ের মামুন, দপ্তরবিস্তারিত…


খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম

কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন সুন্দরবনকে ঘিরে কয়রার পর্যটন কেন্দ্রটিকে এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে। এটিকে পরিচিত করতে হলে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের অনেক অঞ্চল থেকে এখানে ঘুরতে আসবে মানুষ৷ তারা প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমি সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে পাবে। আর এতে করে আনন্দ উপভোগ করবে পর্যটকরা। তিনি আরও বলেন, পর্যটন কেন্দ্রটি কয়রার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরবে। এ সময় তিনি সুন্দর বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক,ও পলিথিনের ব্যবহারে মানুষকে সচেতন থাকতেবিস্তারিত…


ভারি বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি : জলবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে হাটু পানি জমায় মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। যানবাহন ও নিরাপত্তাকর্মীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ইতিমধ্যে পণ্যবাহী ট্রাক প্রবেশের কেয়কটি গেট বন্ধ করেছে বন্দর কর্তৃপক্ষ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বন্দরে হাটু পানিতে কয়েক বছর ধরে এ দূর্ভোগ হলেও নজর নাই বন্দর কর্তৃপক্ষের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, রেল কর্তৃপক্ষ কালভাট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাসনে বাধা গ্রস্থ হচ্ছে। এদিকে বন্দরে পড়ে থাকা কেমিকেল মিশ্রিত পানিতে দিন দিন স্বাস্থ্য ঝুকি বাড়ছে শ্রমিকদের। বন্দরের একটি ইয়ার্ড ঘুরে প্রথমবিস্তারিত…


আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

জি এম মুজিবির রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারনে স্থান নির্বাচন কল্পে এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদ এলাকা পরিদর্শনে আসেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের নির্ধারিত জায়গা নির্ধারণের লক্ষ্যে এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেন। সবশেষ প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়ে) পূর্ব পাশে স্মৃতি স্মারক স্থাপনেরবিস্তারিত…


আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন কমিটিতে সভাপতি পদে সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু সাইদ বিশ^াস, অভিভাবক সদস্য রবিউল ইসলাম ও সদস্য সচিব প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক মনোনীত হয়েছেন। ৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির হলরুমে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দদের মাদ্রাসা কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধানবিস্তারিত…


সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী

নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ জুলাই বিকেল ৩ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ। তিনি এসময় আরো বলেন, দেশেরবিস্তারিত…


যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার মূল আসামি সিরাজুল ইসলামকে (৪৮) সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে দু’সন্তানের জননী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বররা সালিশ বৈঠকে বসে ধর্ষণে জড়িত কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮), আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৭) ও টুকুর ঘর জামাই সিরাজ (৪৮) কে বেদম মারধর করেন। তারা অভিযুক্তদের তিন লাখ টাকা জরিমানা করেন।বিস্তারিত…


সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : জুলাই ২০২৪-এ সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা-এর পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) বিকালে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহ ও ফ্যাসিবাদী শক্তিগুলোর হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। গণস্বাক্ষর প্রদানকারীর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহবায়ক আরাফাত হোসাইন,জেলা যুগ্ম আহবায়ক বিএনপি তাসকিন আহমেদ চিশতি, এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি যুগ্ম সমন্বয়ক মো: আখতারুজ্জামান,সুহাইল মাহদীন (সাদী), মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব তামীম তাসনীম,যুগ্ম সদস্য সচিববিস্তারিত…