অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে ১২ ডিআইজিকে রদবদলের আদেশ জারি করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে ৮ জন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


