hannansb
ইসলামী বাংকের অবৈধ বিনিয়োগ ও নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরা সংবাদদাতাঃ দেশের ব্যাংক লুটের লক্ষ্যে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে এস আলমের নিয়োগ দেওয়া চট্টগ্রামের প্রার্থীদের ‘অবৈধ নিয়োগ’ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬অক্টোবর) সকালে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড় ইসলামী ব্যাংকের অফিসের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এস আলম ও চট্টগ্রামের অবৈধ নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ডা. রুহুল ফারহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হালিমবিস্তারিত…
কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান।। কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সুপারস্টার যুব সংঘ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (৬অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই টু্র্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হয় চৌগাছা মামুন একাডেমি ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ, সাতক্ষীরা। বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় ধুলিহর সুপারস্টার যুব সংঘ। খেলার দ্বিতীয়ার্ধ্বে ধুলিহরের আতিক জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে খেলায় সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় চৌগাছা মামুন একাডেমির। খেলার সেরাবিস্তারিত…
কয়রার বিভিন্ন সমস্যা টিহৃিতকরণ সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক গোল টেবিল বৈঠক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার বিভিন্ন সমস্যা টিহৃিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটি এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃবিস্তারিত…
পাইকগাছায় ৫৯ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৫৯ হাজার শিশু কে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ । ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হবে। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র থেকে এ টিকা প্রদান করা হবে। রোববার সকালে অবহিতকরণ সভায় এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলাবিস্তারিত…
আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্পাফুল দল চ্যাম্পিয়ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদরের শ্রীকলসে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্পাফুল ফুটবল একাদশ,আশাশুনি যুব স্পোর্টস একাডেমিকে ২-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রীকলস বালুর মাঠে”শ্রীকলস যুব স্পোর্টস একাডেমির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে চম্পাফুল ফুটবল একাদশ বনাম আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ মুখোমুখি হয়।হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলার প্রথমার্ধে আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ এক গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে চাম্পাফুল ফুটবল একাদশ পর পর ২ গোল করে চ্যাম্পিয়ন হয়। আশাশুনি সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ন্যাসী মন্ডল,সমাজ সেবক গাউসুল আজম শেখ,থানার এসআইবিস্তারিত…
কলারোয়া পৌরশহরে যানজট নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ গ্রহণ
কামরুল হাসান।। কলারোয়া পৌরশহরে যানজট তীব্ররূপ ধারণ করেছে। পায়ে হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়ে পথচারীদের। সময়ের ব্যবধানে কলারোয়া পৌর শহরে বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। কিন্তু চলাচলের রাস্তা প্রশস্ত হচ্ছে না, বরং বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। পৌরশহরে যানজটের কারণগুলোর মধ্যে রয়েছে রাস্তা দখল করে ব্যবসার পসার সাজিয়ে বসা। অনেক দোকানের সামনের অংশ রাস্তার দিকে বাড়িয়ে নেওয়া। যত্রতত্র রাস্তার ওপর দোকান বসানো। পাশাপাশি পৌরশহরে অবাধে ঢুকছে ইজিবাইক, ইঞ্জিন ও ব্যাটারিচালিত ভ্যান। সেইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে পার্কিং করা হচ্ছে ইজিবাইক। তাতেও বাড়ছে যানজট। বিশেষ করে শহরের শহীদ মিনার, শিশু ল্যাবরেটরিবিস্তারিত…
আশাশুনি কৃষি ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ পালিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক আশাশুনি শাখার আয়োজনে গ্রাহক সেবা পক্ষ পালিত হয়েছে। বুধবার(১০ সেপ্টেম্বর)সকাল ১০:৩০ঘটিকায় আশাশুনি হাজী মার্কেটের দ্বিতীয় তলায় আশাশুনি শাখার আয়োজনে এ উপলক্ষে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক রামপ্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার কৃষ্ণ চন্দ্র সরকারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা উপ-ব্যবস্থাপক এস,এম,এ কাইয়ুম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শাখা ঋণ বিভাগ কর্মকর্তা তরিকুল ইসলাম,সাবেক ব্যাংকার আব্দুল হান্নান,সাবেক স্বাস্থ্যকর্মী আব্দুল হাকিম,গ্রাহক শওকাত হোসেন,আশাশুনি সরকারি কলেজের ছাত্র সালাহ রিয়াদ প্রমুখ। এ সময় সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শামসুর রহমান,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান,এমবিস্তারিত…
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন এর স্মারকলিপি
নিউজ ডেক্স :: ০৯-০৯-২৫ তারিখ বেলা ১১.৩০ মিনিটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ শাখার স্মারকলিপি পেশ। স্মারকলিপি প্রদান কালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ সভাপতি রিফাত লস্কর বলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। এই কলেজে হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, যারা শুধু একাডেমিক পড়াশোনার গণ্ডিতে আবদ্ধ নয়; বরং নেতৃত্ব, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একটি প্রজন্ম গঠনে আগ্রহী। বহু বছর ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুপস্থিত। এটি নেতৃত্ব বিকাশের পথকে ব্যাহত করছে। ছাত্র সংসদ হলোবিস্তারিত…
বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বছর এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাওয়া লাইব্রেরিয়ান ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদত্যাগ করায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার(৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী শিক্ষক মো.আতাউর রহমান, সহকারী শিক্ষক মো. আব্দুদ দাইয়ান, মো.আবুবকর ছিদ্দীক, মো. আনারুল ইসলাম, মো. তজিবুর রহমান, মো. সাইফুল আলম, নাছরিন সুলতানা,বিস্তারিত…
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসেবে ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের যোগদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে”নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার যোগদান করেছেন। মঙ্গলবার(৯ সেপ্টেম্বর)বেলা ১১ টায় আরএমও ডাঃ প্রসুন কুমার মন্ডলের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। ইতিপূর্বে তিনি কলারোয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি জনিত কারনে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম বদলি জনিত কারণে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। যোগদানকালে উপস্থিত ছিলেন-আরএমও ডাক্তার প্রসুন কুমার মন্ডল,মেডিকেল অফিসার ইমরান হোসেন,হিসাববিস্তারিত…


