ekabir

 

আন্দোলনে ৪২ পুলিশ সদস্য নিহত : আইজিপি

নিউজ ডেস্ক :: ছাত্র গণ-আন্দোলনে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল রবিবার রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ময়নুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন র‌্যাব সদস্য রয়েছেন। এ ছাড়া বহু আহত রয়েছেন। রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে আছেন। আহতদের চিকিৎসার জন্যবিস্তারিত…


এনডিটিভিকে শশী থারুর

বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের বাড়ি-মন্দির রক্ষা করছেন

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের পতন এবং দলটির সভাপতি শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতি হিন্দুদের বাড়িঘর ও উপাসনালয় রক্ষা করতে দেশের সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। তারা রাত জেগে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর পাহারা দিচ্ছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও লোকসভা সদস্য শশী থারুর বলেছেন, ‘দুয়েকটা ঘটনা যে ঘটছে না তা নয়। কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে, দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানরাবিস্তারিত…


ব্যাংকে ব্যাংকে দখলের লড়াই

নিউজ ডেস্ক :: শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে আগে থেকেই নড়বড়ে আর্থিক খাতে। বিগত বছরগুলোতে হাতছাড়া হওয়া ব্যাংকগুলোর দখল নিতে মরিয়া আগের উদ্যোক্তারা। বর্তমান পরিচালকদের অপসারণে ইতিমধ্যেই বেশ কিছু ব্যাংকে সাধারণ শেয়ারহোল্ডাররা বিক্ষোভ করছেন। বিভিন্ন গ্রুপ, প্রতিষ্ঠান ও ব্যক্তি-কর্তাদের অবৈধ সুযোগ-সুবিধা দেওয়া ও দুর্নীতিবাজ অনেক কর্মকর্তাকেও ব্যাংক থেকে বের করে দিয়েছেন ক্ষুব্ধ কর্মকর্তারা। আটকে দেওয়া হচ্ছে স্বার্থসংশ্লিষ্টদের শত শত কোটি টাকার চেক। আবার ব্যাংকের দখল ধরে রাখতে বিক্ষুব্ধদের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন সংকটে থাকা ব্যাংক খাত বর্তমানে আরও নাজুক হয়ে পড়েছে। নগদবিস্তারিত…


বিচারকাজ শুরু আজ থেকে

‍নিউজ ডেস্ক :: আজ সোমবার থেকে সীমিত আকারে বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, কাল ১২ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। ৮টি বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ। দ্বৈত বেঞ্চের মধ্যে রয়েছে-বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান এর সমন্বয়ে বেঞ্চে রিট এখতিয়ার, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.বিস্তারিত…


ড. ইউনূস দুর্নীতি মামলায় খালাস পেলেন

নিউজ ডেস্ক :: গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ জুন অভিযোগ গঠন করেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আজ আদালতে আবেদন করে দুদক। বিচারক মো. রবিউল আলম আবেদন গ্রহণ করেছেন বলে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার ড. ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকে খালাস দেন আদালত। দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করেন। পরে গতবিস্তারিত…


একটি হিন্দু বাড়িতেও হামলা হয়নি বগুড়ায়

নিউজ ডেস্ক :: হঠাৎ হিন্দুরা লাঠিসোটা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়লেন। স্লোগান দিচ্ছে ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’। ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘স্বাধীনতার এ কী হাল, নিয়ে গেল ঘরের চাল’ ইত্যাদি স্লোগান দিচ্ছে। প্ল্যাকার্ডে অনেক কিছু লেখা। অন্যতম একটি হলো ‘এই বাংলাদেশ আমার পূর্ব পুরুষের রক্তে গড়া, এই দেশ ছেড়ে যাবো না।’ বগুড়ার ব্যস্ততম এলাকা সাতমাথায় এসে সকাল থেকে জড়ো হয় চেনা-অচেনা কিছু হিন্দুত্ববাদীরা। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের ব্যানারে দুপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এ সময় শহরজুড়ে যানজট সৃষ্টি হয়। তাদেরবিস্তারিত…


গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলা নিয়ে আইএসপিআরের বিবৃতি

নিউজ ডেস্ক :: গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে আইএসপিআর। এতে বলা হয়েছে, ১০ই আগস্ট গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে গমন করে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে তিন জন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও পাঁচ জন সেনা সদস্য আহত হন।বিস্তারিত…


সাতক্ষীরায় ট্রাফিক, রাস্তাঘাট পরিষ্কার ও অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা

ষ্টাফ রিপোর্টার,সাতক্ষীরা :: শুধু ট্রাফিক নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রন করার জন্য মাঠে নেমে পড়েছেন সাতক্ষীরার বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকালে শহরের পাকাপোলের মোড়, নিউ মার্কেট, খুলনা রোড মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন বাজার তদারকি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এসময়, নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহŸান জানান। শহরের সুলতানপুর বড় বাজারের মুদি বাজার, কাঁচা বাজার, মাংস বাজার তদারকি করেন তারা। এ সময় বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়েরবিস্তারিত…


ব্রাজিলে ৬২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

নিউজ ডেস্ক ;: ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৫৮ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু ছিলেন। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় টিভি টিভি চ্যানেল গ্লোবো নিউজ জানিয়েছে, শুক্রবার এয়ারলাইন ভোপাস লিনহাস এরিয়াস দ্বারা পরিচালিত একটি বিমান পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলহোস যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে। সাও পাওলোর রাজ্য ফায়ার ব্রিগেড সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে যে একটি বিমান ভিনহেদাওতে বিধ্বস্ত হয়েছে এবং এটি সাতটি দলকে ক্র্যাশ এলাকায় পাঠিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি বিমান উল্লম্বভাবেবিস্তারিত…


ভারতে পালিয়ে যাওয়ার সময় খুৃলনার শিল্পপতি আমজাদ হোসেন আটক

লূৎফর রহমান, ভোমরা :: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় খুলনার শিল্পপতি ও লকপুর গ্রুপের চেয়াম্যান এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলাও রয়েছে বলে জানা গেছে।আটক শিল্পপতি এস এম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রæপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসসহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন।বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়কবিস্তারিত…