ekabir

 

ছাত্রদল-শিবির ও বামের একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থান সংহতকরণ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়সহ বিভিন্ন কার্যসূচিকে সামনে রেখে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ছাত্রদল, বাম ও ইসলামী ছাত্র সংগঠনের নেতারা। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে এক বৈঠকে সবাই একত্র হয়। রাত সোয়া ১০টা পর্যন্ত চলে বৈঠক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির আহ্বানে এই বৈঠকে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বেশ কয়েকটি বামপন্থি সংগঠন এবং ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন,বিস্তারিত…


উচ্চফলনশীল সয়াবিনের জাত উদ্ভাবন

নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সয়াবিনের একটি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করা হয়েছে। জলাবদ্ধতা সহনশীল উচ্চফলনের সয়াবিনের নতুন এ জাতটির নামকরণ করা হয়েছে বিইউ সয়াবিন-৫। জানা গেছে, তাইওয়ানের এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এবং দেশের নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকা থেকে প্রায় ২০০ জার্মপ্লাজম সংগ্রহ করে ২০০৬ সাল থেকে সয়াবিন নিয়ে গবেষণা চালানো হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ এ গবেষণা চালায়। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হয়। ফলে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় এবং সয়াবিনের ক্ষতিসাধন করে। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখবিস্তারিত…


সোশ্যাল ইসলামী ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ

নিউজ ডেস্ক :: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি- এর ‘বিজনেস পারফরমেন্স রিভিউ মিটিং’ সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান এবং মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট ইনচার্জ, জিবি ইনচার্জ ও ফরেন ট্রেড ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাবিস্তারিত…


কলারোয়ায় বসতবাড়ির জমি জায়গা সংক্রান্ত জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

কলারোয়ায় বসতবাড়ির জমি জায়গা সংক্রান্ত জেরে বৃদ্ধা পিটিয়ে হত্যা কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বুলিয়ানপুর গ্রামের বসতবাড়ি জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১১ই আগষ্ট সোমবার বেলা সাড়ে ১২টার সময় বসতবাড়ির জমিজামা মাপযোগ করার সময় ঘটনা ঘটে।নিহত ইবাদুল হক(৭০)।এ ঘটনায় নিহতের স্ত্রী ও ভাইপোরা আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুমি জরিপের আমিনের সাহেবের জমিজায়গা মাপযোগের শেষে পর্য়ায়ে বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা কে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির শুরু হয়।পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করেলেবিস্তারিত…


কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সর্বদলীয় নেতাদের সাথে সেনাবাহিনী ও পুলিশের মতবিনিময়

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ও সর্বদলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দদের সাথে সেনাবাহিনী কর্মকর্তা ও কেশবপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কেশবপুর থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক আবুল হোসেন এর সঞ্চালনায় আইন শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদমান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) কাজিবিস্তারিত…


কলারোয়ায় বসতবাড়ির জমি জায়গা সংক্রান্ত জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বুলিয়ানপুর গ্রামের বসতবাড়ি জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১১ আগষ্ট (সোমবার) বেলা সাড়ে ১২টার সময় বসতবাড়ির জমিজামা মাপযোগ করার সময় ঘটনা ঘটে।নিহত ইবাদুল হক(৭০)। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ভাইপোরা আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুমি জরিপের আমিনের সাহেবের জমিজায়গা মাপযোগের শেষে পর্য়ায়ে বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা কে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির শুরু হয়।পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করেলে কৃষক মাটির কোলে রুটিয়ে পড়ে মারাবিস্তারিত…


কেশবপুরে সনাতন ধর্মাবলম্বীদে ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “দেশের বিভিন্ন স্থানে বৈশম্য মুক্ত বাংলাদেশ, স্বস্তিতে বাঁচতে চাই, বাংলাদেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন, হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার হাতে হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিতে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের। “তুমি কে, আমি কে, বাঙালী বাঙালী, মন্দিরে হামলা কেন, হিন্দু বাড়ী হামলা করে আগুন কেন, কথায় কথায় বাংলা ছাড়, আমিতো বাঙালী, আমার ভাই মরল কেন, জবাব চাই দিতে হবে, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠেবিস্তারিত…


সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় বক্তারা-

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোল্ট্রির মূরগীর বাজার মূল্য সঠিক নয় গুজব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অগস্ট) বিকালে শহরের কাটিয়াস্থ আফতাব ফিড এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির সভাপতি মো. মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সাপ্তাহিক মুক্তবিস্তারিত…


এবি পার্টি পদযাত্রা করে ১০ দফা দিল

নিউজ ডেস্ক :: গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ১০ দফা দাবি ও সতর্কতামূলক অঙ্গীকার নিয়ে পদযাত্রা করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি। আজ সোমবার বিকেল ৪টায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ১০ দফা দাবি তুলে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। এ সময় আরো বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় নেতাবিস্তারিত…


হেফাজতে ইসলাম ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল চায়

নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার এক বিবৃতিতে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই প্রতিবাদ জানান। তারা বলেন, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থপাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদেরবিস্তারিত…