ekabir
উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
নিউজ ডেস্ক :: বৈরী আবহাওয়ার কারণে হাতিয়াসহ তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিআইডব্লিউটিএ জানিয়েছে- উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এই তিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ করেবিস্তারিত…
দুই দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু
নিউজ ডেস্ক :: দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার বিকালে তিনি ঢাকা পৌঁছান। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় আসেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম সফর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়
নিউজ ডেস্ক :: সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনবিস্তারিত…
দেশের কল্যাণে সদস্যদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জামায়াতের
নিউজ ডেস্তক :: দেশ ও জাতির কল্যাণে জামায়াতের সদস্যদের যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে পলওয়েল কনভেশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের ‘উত্তরা পূর্ব- পশ্চিম অঞ্চল’ আয়োজিত এক সদস্য সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন, জামায়াতের ঘরের খুঁটি হচ্ছে সদস্য। সদস্য শব্দের অর্থ পিলার, খুঁটি ও স্তম্ভ। মূলত ভার বহন করতে সক্ষম এমন কিছুকেই সদস্য বলা হয়। পবিত্র কালামে হাকিমে এই শব্দটি দুই স্থানে এসেছে। আর সাংগঠনিক পরিভাষায় এটি খুবই তাৎপর্যময় ও গুরুত্বপূর্ণ।বিস্তারিত…
বিপ্লবের বিজয় সুসংহত হবে ঐক্য ধরে রাখতে পারলেই : ফখরুল
নিউজ ডেস্ক :: ধরে রাখতে পারলেই ছাত্র-জনতার বিপ্লবের বিজয় সুসংহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর জাস্ট নিউজের সম্পাদক ও মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন ওবিস্তারিত…
লাশ পোড়ানোয় জড়িত’ সেই ইন্সপেক্টরের সাত দিনের রিমান্ড চায় পুলিশ
. নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন (৫ আগস্ট) ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইন্সপেক্টর (পরিদর্শক) আরাফাত হোসেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া এই আবেদন করেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নম্বর আসামি আরাফাত। শুক্রবারবিস্তারিত…
ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ বিস্মিত ভারত
নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। বিবিসির আনবারাসান এথিরাজন জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে? শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। কারণ, তার ১৫ বছরের শাসনামলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্যও সুবিধাজনকবিস্তারিত…
বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত,সাগরে সুস্পষ্ট লঘুচাপ
নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আর নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সংকেত। শুক্রবার লঘুচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারীবিস্তারিত…
১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের
নিউজ ডেস্ক :: লংকায় বাংলাদেশের জয়রথ চলছেই। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। আজ (শুক্রবার) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ৬ উইকেটে ১৬৪বিস্তারিত…
সাতক্ষীরা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক কেজি ৪৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ মো. জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক। এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক মো. জাকির হোসেন ভোমরা লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে। লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবিরবিস্তারিত…


