লাশ পোড়ানোয় জড়িত’ সেই ইন্সপেক্টরের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

 . নিউজ ডেস্ক ::  ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন (৫ আগস্ট) ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইন্সপেক্টর (পরিদর্শক) আরাফাত হোসেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া এই আবেদন করেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নম্বর আসামি আরাফাত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব বলছেন, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনা হয়। গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। পরে আত্মগোপনে চলে যান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে লাশের ওপর কয়েকটি লাশ তোলা হচ্ছে। রাস্তায় পড়ে থাকা লাশগুলো পুলিশ ভ্যানের ওপর তুলছে। ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে অনেকে জানান এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। সেখানে এক পুলিশ সদস্যকে দেখা যায়। পরে জানা যায়, তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি।

সূত্র ঃ ইত্তেফাক।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন