ekabir
আট অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড় হতে পারে
নিউজ ডেস্ক ::দেশের আটটি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে দুই নম্বর সংকেত। এছাড়া অন্যান্য অঞ্চলেও ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্রবিস্তারিত…
যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে রাষ্ট্রপতির বিষয়ে
নিউজ ডেস্ক :: রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের থাকা বা না–থাকার বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার।’ এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে কয়েকদিন শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সর্বশেষ আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত…
নজিরবিহীন, পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ বাংলাদেশি আটক
একদিনে পশ্চিমবঙ্গের দুই সীমান্ত থেকে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), যা পশ্চিবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করলেও বাহিনীর দাবি, অনুপ্রবেশকারীরা নানা কারণে দেশ ত্যাগ করতে চেয়েছিল। তাদের মধ্যে অনেকেই আবার কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য মতে, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলায় দিবাগত রাতে গোপন অভিযান চালায়। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রানীতলা থানার অন্তর্গত নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে আটক করেনবিস্তারিত…
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা তদন্তে টাস্ক ফোর্স গঠন
নিউজ ডেস্ক :: সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনা তদন্তে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। বুধবার চার সদস্যের টাস্কফোর্স গঠন করে পরিপত্র জারি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এক আদেশের প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠন করা হলো। জননিরাপত্তা বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, টাস্কফোর্স যথাযথ আইন ও বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করবে। এতে আরও বলা হয়, টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তথা পিআইবির প্রধানকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে।বিস্তারিত…
পাইকগাছায় পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট উদ্ধার
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ মার্কেটের ২য় তলার সিড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট উদ্ধার করেছে। বুধবার দুপুর ১২টায় এসআই অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন ওই পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট উদ্ধার করেন।পুলিশ স্হানীয়দের উপস্থিতিতে জব্দ তালিকা করেছে। এসআই অমিত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল টেলিভিশনের নষ্ট হওয়া ফেলে রাখা যন্ত্রপাতির ভিতরে ঢাকা আছে। স্হানীয়দের সাথে নিয়ে সেটি উদ্ধার করে দেখা গেছে এটি একটি পিস্তল আকৃতির গ্যাস লাইট। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) তুষারবিস্তারিত…
পাইকগাছায় জলমহল দখল ভাঙ্গচুর অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ::খুলনার পাইকগাছায় নাছিরপুর বদ্ধ জলমহলে দখল হামলা ভাঙ্গচুর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলুর ভাই সহ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার জলমহলের ইজারাদার উপজেলার কাশিমনগরের শেখ নাজমুল হোসেন বাদী হয়ে মোঃ আজাদ মোড়ল সহ এজহার নামীয় ২৫ ও অজ্ঞাত ৩০ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে,যার নং-৬, তারিখ ২২/১০/২৪ইং। সরকারী জলমহল দখলের হামলার ঘটনায় হোসেন মল্লিক ও আবু বক্কার মোড়ল আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাতেই হোসেন মল্লিককে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ মামলায় গত দু’দিনে কাউকে আটক করতে পারিনি পুলিশ।বিস্তারিত…
লক্ষ্মীপুর-ভোলা-বরিশালে নৌযান চলাচল বন্ধ ঘূর্ণিঝড় ডানার প্রভাবে
নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুরে থেমে থেমে দিনব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বলেন, লক্ষ্মীপুর-ভোলা রুটে ৪টি ফেরি চালু রয়েছে। এর মধ্যে ফেরি কাবেরী ভোলা থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি সুফিয়া কামাল ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনাবিস্তারিত…
পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর : শাস্তির দাবীতে বিএনপির বিক্ষোভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হয়েছে। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মজ্ঞুর করেন। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে তাকে পুটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র্যাব-৬ ও র্যাব-৮ যৌথ অভিযানে গ্রেফতাার করেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে সরকারবিস্তারিত…
দেবহাটায় ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা
এমএ মামুন :: ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় দেবহাটায় প্রস্তুতি সভা করেছে প্রশাসন। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরী ভিত্তিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা ফায়ার সার্ভিসের লিডার কলিম হোসেন প্রমুখ। এদিকে ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় দেবহাটায় ১৫ টি সাইক্লোন সেল্টার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে মানুষ আশ্রয় নিতেবিস্তারিত…
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:: আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ ও বৈধতাকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ খুলনা রিজিওন ডিআরআর-সিসিএ প্রজেক্টের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ডিআরআর-সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেনের সঞ্চালনায় সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা, প্রাণি সম্পদ, যুব উন্নয়ন কর্মকর্তাগণের প্রতিনিধি, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, সিপিপি উপজেলা টিম লীডার আঃ জলিল, সুশীলনের নাদিম প্রমুখ আলোচনা রাখেন। ক্যাপশান ঃ আশাশুনিতে দুর্যোগবিস্তারিত…


