ekabir

 

আশাশুনি উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক তানিয়া সুলতানা। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর। সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মাঠ পর্যায়ের কার্যক্রম বিষয়ে আলোচনা রাখেন, প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার রিসাত রওশন। উপজেলার ১১ ইউনিয়নের যুববিস্তারিত…


আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব ভারপ্রাপ্ত সেক্রেটারী আলাউদ্দীন, লিংকন আসলাম, নাগরিক টিভি প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী,বিস্তারিত…


আশাশুনিতে ঘূর্ণিঝড় ডানা নিরসনে জামায়াতের প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি নিরসনের লক্ষ্যে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। সভায় ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরসন কল্পে উপজেলা সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলীকে সভাপতি এবং ডাক্তার রোকনুজ্জামানকে সেক্রেটারি করে মাওঃ রুহুলবিস্তারিত…


নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত

নিউজ ডেস্ক ::বনঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে গতকাল গভীর রাতে ঘূর্ণিঝড় ‘ডানা’য় রূপ পরিগ্রহ করেছে। গতকাল রাতে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় ডানা ওড়িশা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী উপকূলের ওপর দিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে ২৫ অক্টোবর দুপুর ১২টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসাবে স্থল ভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।  সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় ডানাবিস্তারিত…


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক ::  বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দূরে আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ, তারপর নিম্নচাপ এবং পরবর্তীতে আজ সন্ধ্যা ৬টায় পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৫.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটিবিস্তারিত…


পদত্যাগ নিয়ে নতুন প্রসঙ্গ সন্দেহজনক : নজরুল ইসলাম খান

 নিউজ ডেস্ক ::  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পলাতক শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে প্রসঙ্গ তোলাটা সন্দেহজনক এবং দুশ্চিন্তার বিষয়। সরকারের দায়িত্ব হচ্ছে, এ বিষয়ে খোঁজ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। মঙ্গলবার ২২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জানিপপের চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহবিস্তারিত…


ছয় হাঁকালেও ডেড বল ঘোষণা, নাটকীয় হারে বাংলাদেশের বিদায়

 নিউজ ডেস্ক :: মূল জাতীয় দলের পর এবার ব্যাটিংয়ের করুণ চিত্র দেখা গেল ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের শেষ ম্যাচে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটি ছিল বেশ নাটকীয়। যেখানে ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ১৯ রানে হেরে টাইগাররা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ বিদায় নিলেও ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে‘এ’ দলের অধিনায়ক আকবর আলি ফাইনাল খেলার লক্ষ্য জানিয়েছিলেন। কিন্তু তার দল সেমিফাইনালেরই টিকিট কাটতে ব্যর্থ হয়েছে। ম্যাচটিতে নাটকীয়তা হয়েছে ১৮তম ওভারে। লঙ্কান পেসার এহসান মালিঙ্গার প্রথম বলে স্ট্রাইকে থাকা আবু হায়দার রনি ছয় হাঁকালেও, সেটিকে ডেড বল ঘোষণাবিস্তারিত…


কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক ::  হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে আছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না বলেও জানান সমন্বয়করা।


ছাত্রশিবির রগ কাটে এমন কোনো রেকর্ড নেই : রাবি সভাপতি

  নিউজ ডেস্ক :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি আব্দুল মোহাইমিন বলেছেন, ছাত্রশিবির রগ কাটে এমন কোনো রেকর্ড নেই। কেউ কখনো প্রমাণ দিতে পারেনি। ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে আমাদের নামে নানা ধরনের অভিযোগ তুলেছে, বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দিয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের লক্ষ্যে ক্যাম্পাসে সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মতবিনিময় শেষে সিনেট ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের ভেতরে ছাত্রশিবিরের অনুপ্রবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন,বিস্তারিত…


শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবি শাখা ছাত্রদলের আরেক নেতা বহিষ্কার

 নিউজ ডেস্ক :: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আরেক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ফারুক হোসেন। তার বাসা নাটোরের সিংড়া উপজেলায়। এদিকে, সম্প্রতি ছাত্রলীগের এক নেতার সঙ্গে এই ছাত্রদল নেতার ৯ মিনিটের একটি কল রেকর্ড ফাঁস হয়। যেখানে ছাত্রলীগের নেতার কাছে মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্যবিস্তারিত…