শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন
এস.এম আব্দুল্লাহ :: আগামী ৭ ডিসেম্বর (শনিবার) সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিকাল ৩ টার সময় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের পাশে অবস্থিত এক্সিলেন্ট এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের হলরুমে প্রতিনিধি সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা নিউজ এর প্রধান উপদেষ্টা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব আনিসুর রহমান গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিরেক্টর ও সাতক্ষীরা নিউজের উপদেষ্টা ডা. হাসান ইমাম, সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি ও সাতক্ষীরা নিউজ এর উপদেষ্টা অ্যাডভোকেট আলমগীর আশরাফ, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা নিউজ এর সম্পাদক আব্দুল হান্নান।
সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবীর সাতক্ষীরা নিউজের সকল প্রতিনিধিকে যথা সময়ে প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়েবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকেবিস্তারিত…


