এবার রাজধানীতেই হাসনাত আবদুল্লাহকে যেভাবে হত্যাচেষ্টা!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)।
আবদুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ‘হাসনাত আবদুল্লাহ ভাইকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।
এছাড়া তার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে লাগা ট্রাকের ধাক্কার ছবি দিয়ে হাসনাত লিখেছেন, ‘আমার গাড়িতে আবার মারা হইছে।’ ‘ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীতে।’
এর আগে গতকাল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।
হাসনাত ও সারজিসের সঙ্গে ওই গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়েবিস্তারিত…
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুলবিস্তারিত…


