পদত্যাগ করতে যাচ্ছেন পাপন!

নিউজ ডেস্ক :: পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এই ব্যপারে জোরাল গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো বিসিবি কর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান এর কাছে এই ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম, এই ব্যপারে কিছুই জানি না।’

বিসিবি’র প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরিও গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কোনো ধারণাই নেই।’

২০১৩ সালে প্রথমবারের মত বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল, ২০২১ সালের ৭ অক্টোবর চতুর্থ মেয়াদে তিনি এই পদে নির্বাচিত হন। নাজমুলের সময়কালের শেষের দিকে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, আবাহনীকে অন্যায় সুবিধা পাইয়ে দেয়াসহ অনেক অভিযোগই আছে তার নেতৃত্বে পরিচালিত বিসিবি’র বিরুদ্ধে।






সম্পর্কিত সংবাদ

  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়