ষড়যন্ত্র প্রতিহতে রাজধানীতে এলডিপির মিছিল
নিউজ ডেস্ক :: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীতে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
রাজধানীর মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, প্রচার সম্পাদক অবাক হোসেন রনি প্রমুখ।
এসময় মিছিলে এলডিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র :কালবেলা
« শপথ নিতে ডাক পেলেন যারা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আবারও এক হয়ে মাঠে নামছেন কিম-পুতিন »
সম্পর্কিত সংবাদ
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…
প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত…


