আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক
নিউজ ডেস্ক :: ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট।
এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এ সিনেমায়। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে ববি দেওল ও অনিল কাপুরকেও। তবে হৃত্বিকের ভূমিকা কী হবে তা এখনো জানা যায়নি।
তবে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছু দিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃত্বিক রোশন বলে জানা গেছে। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত। এ সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। খলচরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর।
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


