দীপাবলিতে আসছেন আয়ুষ্মান-রাশমিকা

নিউজ  ডেস্ক  ::  ভারতীয় দুই জনপ্রিয় তারকা আয়ুষ্মান খুরান্না ও রাশমিকা মান্দানা জুটি বাঁধতে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘থামা।’ ভয়ংকর হরর গল্পের সিনেমার ঘোষণা এসেছে। আসছে ২০২৫ সালে দীপাবলিতে মুক্তি পাবে এটি। খবর : টাইমস অব ইন্ডিয়া

প্রযোজনা করবেন দীনেশ বিজন। তার প্রযোজনায় ‘স্ত্রী’ এবং ‘মুঞ্জ্যা’র মতো সফল সিনেমা নির্মিত হয়েছে। নতুন সিনেমাতেও চমক থাকবে বলে ধারণা।‘থামা’ সিনেমাটি তারকা নির্ভর করতে চাইছেন পরিচালক আদিত্য সারপোতদার। এতে আয়ুষ্মান-রাশমিকা ছাড়াও প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীকেও দেখা যাবে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পর থেকেই নেটিজেনদের মাঝেও ব্যাপক উন্মাদনা দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, বলিউডে ভ্যাম্পায়ার সিনেমা হওয়া খুবই জরুরি। দীপাবলিতে এই সিনেমা সবচেয়ে বড় উপহার হতে যাচ্ছে আমাদের জন্য। ‘থামা’ চলচ্চিত্রটি শুরুতে ‘বিজয় নগরের ভ্যাম্পায়ার’ নামে নির্মাণের কথা ছিল।

সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী