আবারও মেসির হ্যাটট্রিক, ইতিহাস গড়ল মায়ামি
নিউজ ডেস্ক :: র্দীঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে নেমে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চার দিন আগেই জাতীয় দলের হয়ে পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। আর এবার সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। তার এমন অসাধারণ পারফরম্যান্সে ভর করে নতুন রেকর্ড গড়েছে ফ্লোরিডার ক্লাবটি।
শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।দলের জয়ে হ্যাটট্রিকসহ মেসি করেছেন তিন গোল, সুয়ারেজ দুইটি ও বেঞ্জামিন ক্রিমাচি একটি করে গোল করেন। মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করল ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে। ২২ জয়ের বিপরীতে চার হার ও ৮ ড্র। ২০২১ সালে রিভলিউশনের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভাঙল তারা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। তবে, শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটেই লুসা লাঙ্গোনির গোলে লিড নেয় নিউ ইংল্যান্ড। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ৩৪তম মিনিটে দ্বিতীয় দফায় পিছিয়ে পড়ে মায়ামি। দুই গোল হজম করে অনেকটাই ব্যাকফুটে চলে যায় মেসিরা। তবে, এরপরই পাল্টে যায় ম্যাচের গতিপথ।
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণাবিস্তারিত…
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…


