ফিংড়ীতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত
হেলাল উদ্দিন :: ফিংড়ীতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্প জামে মসজিদের যুব কমিটির আয়োজনে এ সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক জনাব সাজ্জাদ আলির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফিংড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক স্কালার, আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর সদর থানার নায়েবে আমীর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মাওঃ আজাদুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়তে ইসলামী ফিংড়ী ইউনিয়ন সেক্রেটারি হযরত মাওঃ জুম্মান আলি। এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার জামায়াত ইসলামীে ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ময়নুর রহমান।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এমবিস্তারিত…
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…


