আশাশুনির পূজা মন্ডপ পরিদর্শনে  ওসি নজরুল ইসলাম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয় দূর্গোৎসবে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। বুধবার রাতে তিনি বুধহাটা ইউনিয়নের কাছারীপাড়া পূজা মন্ডপ ও সুবর্ণ বণিক পাড়া পূজ মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সকল পূজা মন্ডপের দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্য, স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপ নেতৃবৃন্দের  সাথে মতবিনিময় করেন। এসময় সুবর্ণ বনিকপাড়া পূজা মন্ডপের সভাপতি সজল কুমার আ্ঢ্য, সাধারণ সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, কাছারীবাড়ী পূজা মন্ডপের সভাপতি সবুজ দেবনাথ, সাধারণ সম্পাদক বাপ্পি দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশান ঃ আশাশুনিতে পূজা মন্ডপ পরিদর্শন করছেন ওসি নজরুল ইসলাম।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল