শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি
নিউজ ডেস্ক :: নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। জানা যায়, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। ইমরানকে এর আগে দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়।
সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং শুরু করেন তিনি। সূত্রের খবর, ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল।
সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন ইমরান।
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


