সাতক্ষীরায় ট্রাফিক, রাস্তাঘাট পরিষ্কার ও অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা

ষ্টাফ রিপোর্টার,সাতক্ষীরা :: শুধু ট্রাফিক নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রন করার জন্য মাঠে নেমে পড়েছেন সাতক্ষীরার বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার সকালে শহরের পাকাপোলের মোড়, নিউ মার্কেট, খুলনা রোড মোড়সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন বাজার তদারকি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এসময়, নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহŸান জানান। শহরের সুলতানপুর বড় বাজারের মুদি বাজার, কাঁচা বাজার, মাংস বাজার তদারকি করেন তারা। এ সময় বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি এবং বাড়তি দাম না নেওয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের অনুরোধ জানানো হয়।

একইসাথে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেয়া বলা হয়। এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সমন্বয়ক মোস্তাইন বিল্লাহ, সহ-সমন্বয়ক নিশা, নিশাত, গাজী মাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা