সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করল রুয়েটে প্রশাসন

নিউজ ডেস্ক :; সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৪৪(৪) ও ৪৪ (৫) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

অন্য আরেক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং উহার কোনো অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

এর আগে, সকল প্রকার দলীয় রাজনীতি বন্ধসহ ১২ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রুয়েট ভিসি বরাবর পাঠানো এক চিঠিতে এসব দাবি জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ