সাতক্ষীরার ঐতিহ্যবাহী নুনগোলা মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী উদযাপন

মুহাম্মদ হাফিজ, ব্রহ্মরাজপুর :: প্রতি বছরের মতো এবারো সাতক্ষীরা সদর নুনগোলা দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।

শনিবার (২১ সেপ্টেম্বর) এশার নামাজের পরে সিরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি সাতক্ষীরা সদর উপজেলা, মাওলানা আব্দুস সবুর।

এছাড়া আর বক্তব্য দেন অত্র মাদ্রাসার খতিব জনাব মুহা. নজরুল ইসলাম ও মাওলানা হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইমরান হোসেন রুবেল। এসময় আরো উপস্তিত ছিলেন অত্র এলাকার ধর্মপ্রান ও রাসুল প্রেমিক মুসুল্লিবৃন্দ।

এসময় বক্তৃতায় বলেন ” রাসুল (সা.) ছিলেন আমাদের জীবনের উত্তম আদর্শ সুতরাং তার আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নেতা সুতরাং সেই নেতার আনুগত্য আমাদের করতে হবে তিনি একমাত্র আমাদের কেয়ামতের ময়দানে পারবেন সুতরাং তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। তাকে মেনে চলতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে।”






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন