কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন বন সংরক্ষণ অফিসার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন সামাজিক বনাঞ্চল, যশোর এর বন সংরক্ষণ কর্মকর্তা এএসএম জহির উদ্দীন আকন।

বুধবার বিকেলে কালিগঞ্জের পিরোজপুর থেকে মৌতলা পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ ২০২৩-২৪ অর্থবছরের স্ট্রীট বাগান পর্যবেক্ষণ করতে এসে তিনি বলেন, ‘বনায়ন দারিদ্র্য ঘোচায়, দেশকে বাঁচায়’ স্লোগানকে বাস্তবায়ন করার মানসে সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। এর উপকারিতা, সংরক্ষণ এবং কে বা কারা এর উপকারভোগী তার সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি।

এসময় উপস্থিত আঞ্চলিক ও বিভাগীয় বন কর্মকর্তারা বলেন, একটি সুন্দর দেশ গঠনে সামাজিক বন সংরক্ষণ ও সম্প্রসারণ অপরিহার্য। সাতক্ষীরা অন্য জেলা থেকে বনায়ন তৈরিতে অনেকটা এগিয়ে। এ অঞ্চলের মাটি গাছ আর মানুষ যেন এক সূত্রে গাঁথা। বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে সবুজ অরণ্য তৈরির বিকল্প নেই। প্রাকৃতিক বিপর্যয় ও ক্ষরা থেকে নিরাপত্তা এবং পশু-পাখির আশ্রম হিসেবে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ। ৫৫ ভাগ আর্থিক সুবিধা স্থানীয় গাছ পরিচর্যাকারীরা পান। গাছ প্রকৃতির অনেক উপকার করে এরূপ নানা তথ্য তুলে ধরেন।

পরিদর্শনকালে বন বিভাগের কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জি.এম মারুফ বিল্লাহ, আওছাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দীর্ঘদিন বন তদারকির দায়িত্বে থাকা বাবর আলী গাজী, সদস্য শেখ আব্দুর রহমান, আমিনুল ইসলাম, শেখ আরিফুজ্জামানসহ স্থানীয় সামাজিক বনায়ন সুবিধাভোগী সুধীমহল।

প্রসঙ্গত, চির সবুজ বনায়নের লক্ষ্যে ২০০৪ সাল থেকে নিরালসভাবে কাজ করছেন এবং প্রায় ৩ কোটি জনগোষ্ঠীকে উপকারভোগী করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ