ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে
নিউজ ডেস্ক::সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করিয়ে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমীর সময়েই সেই বিশেষ ফটোশুটের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা দেখে সমালোচনা শুরু করেন নেটিজেনরা।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বিতর্কের মুখে ফটোশুটের সেই ছবিগুলো নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন তামান্না। ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন’ এর প্রচারের জন্য ফটোশুট করেছিলেন তিনি।
যেখানে কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু অন্য একটি পক্ষ অভিযোগ করেন, তামান্নার ফটোশুট যৌন উসকানিমূলক! কেন খোলামেলা পোশাক পরে রাধা সেজেছেন তামান্না?
এমন প্রশ্নের মুখে পড়েন তিনি। বিতর্কের এক পর্যায়ে সেই পোশাক বিপণন সংস্থার ফটোশুট সব মুছে ফেলেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেউ এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


