সেনাবাহিনীর কোনো এজেন্ডা নেই: পাকিস্তান আইএসপিআর
নিউজ ডেস্ক ::‘পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যদি পাকিস্তান সেনাবাহিনীর কোনো ব্যক্তি ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য অথবা বিশেষ কোনো এজেন্ডাকে অনুমোদন করার জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।
এতে জড়িত যেকারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় বাহিনী। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) ফয়েজ হামিদকে ভূমি গ্রাস এবং একটি বেসরকারি হাউজিং সোসাইটি থেকে মূল্যবান জমির মালিক হওয়ার অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে তিনি এসব মন্তব্য করেন।
বর্তমানে এই অভিযোগের তদন্ত চলছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দফতরে ব্রিফিংয়ে তিনি বলেন, টপ সিটি কেসে জেনারেল ফয়েজের বিরুদ্ধে একটি পিটিশন করা হয়েছিল। এপ্রিলে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আদালত তদন্তের নির্দেশ দেয়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


