গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
নিউজ ডেস্ক::গাজীপুরের ভাওয়াল উদ্যানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া না গেলেও তিনি ভ্যানের সহকারী ছিলেন বলে জানা গেছে।
এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, পুলিশ ‘৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আহতদেরও ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সূত্র:নিউজ ডেস্ক
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহতবিস্তারিত…
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…


