কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল আহত ও নিহতদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের টাইগার পয়েন্টে সংগঠনের কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব অনুষ্ঠানের করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুর এর সভাপতি ওয়াজেদ খান ডাবলু, কবি ও সাহিত্যিক শেখ মিজানুর রহমান মায়া, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, মিলন হোসেন, সাংবাদিক আব্দুল করিম, সোহেল পারভেজ, নার্গিস পারভিন প্রমূখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
সম্পর্কিত সংবাদ
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদীবিস্তারিত…
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…


