কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া ব্যুরো।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ঋশিল্পী শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় নবগঠিত কমিটির সভাপতি প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋশিল্পী’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রোগ্রাম ম্যানেজার (ইএসপি) সনোজ কুমার বসু, সুপারভাইজার (ইএসপি) আমিনুল ইসলাম ও ডাবলু সরকার।
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রথম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক মশিউর রহমান, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক তজিবুর রহমান, সদস্য সহকারী শিক্ষক দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডলসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী।
সভায় বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। পাশাপাশি অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তথা ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করা হয়। সেই সাথে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী মনোভাব তৈরিতে সহায়কমূলক আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সভাপতিসহ কমিটির সদস্যদের মাঝে বিশেষ উপহার তুলে দেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব